রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অত্যাধুনিক সুবিধাযুক্ত ৩০টি অ্যাম্বুল্যান্স প্রায় ১০ কোটি টাকায় কেনা হয়েছে।

হাইলাইটস
- একলপ্তে ৩০টি জীবনদায়ী অ্যাম্বুল্যান্স কিনল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
- এই অ্যাডভান্সড লাইফ সেভিং অ্যাম্বুল্যান্সগুলি কিনতে খরচ পড়েছে প্রায় ১০ কোটি টাকা।
- রাজ্যের শাসক দলের সাত সাংসদের তহবিলের টাকায় অ্যাম্বুল্যান্সগুলি কেনা হয়েছে।
স্বাস্থ্যজেলা-সহ রাজ্যের ২৭টি জেলায় এই অ্যাম্বুল্যান্সগুলি পরিষেবা দেবে। সব জেলা পাবে একটি করে অ্যাম্বুল্যান্স। শুধুমাত্র কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনা পাবে দু’টি করে অ্যাম্বুল্যান্স। সব ঠিক থাকলে আগামী সোমবার সেগুলি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর অসুস্থদের পরিবহণে ব্যবহৃত হবে ভেন্টিলেটরের সুবিধাযুক্ত এই সব অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সগুলি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
