
ফল বা সব্জির রস খাওয়ার উপকারিতা
হজম: জুস করলে ফল, সব্জির ফাইবার বেরিয়ে যায়। তাই তাড়াতাড়ি শোষিত হয় ও হজমও হয় তাড়াতাড়ি।
বেশি ফল ও সব্জি: নিউট্রিশনিস্টরা দিনে অন্তত ৫-৬ রকমের ফল, সব্জি খাওয়ার কথা বলে থাকেন। এত রকম ফল, সব্জি এক দিনে খাওয়া সম্ভব হয় না। জুস করে খেলে যা সম্ভব।
স্ট্যামিনা: বিটরুট জুসের মতো বেশ কিছু জুস রক্ত সঞ্চালন বাড়িয়ে, রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। এই জুস অ্যাথলিটদের জন্য খুবই উপকারি।
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি,
ইসবগুলের ভুষি
ইসবগুল কোষ্ঠকাঠিন্য দূর করার অন্যতম কার্যকরী উপাদান। এটি ফাইবার সমৃদ্ধ, যা অন্ত্রে জল ধরে রাখে এবং মল নরম করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ বা জলর সঙ্গে ১-২ চামচ ইসবগুল খেলে সকালে সহজে মলত্যাগ করা সম্ভব হয়। এটি অন্ত্রের চলন স্বাভাবিক রাখে এবং পাচনতন্ত্রের কাজ উন্নত করে।
ছোলার ডাল
ছোলার ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং মল নরম করতে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত ছোলার ডাল বা ছোলা সিদ্ধ খাওয়া উপকারী। বিশেষত, রাত্রে হালকা মশলা দিয়ে রান্না করা ছোলার ডাল খেলে হজমে সুবিধা হয়।
পাকা পেঁপে
পেঁপেতে থাকা এনজাইম প্যাপেইন হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী। প্রতিদিন সকালে খালি পেটে পাকা পেঁপে খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং মলত্যাগে সহজ হয়। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার ও জল থাকে, যা হজমে সহায়তা করে।
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পাতে ফাইবার যুক্ত খাবার রাখা জরুরি। ইসবগুল, ছোলার ডাল, কিসমিস এবং পেঁপে খেলে অন্ত্রের চলন স্বাভাবিক হয় এবং মলত্যাগ সহজ হয়। পাশাপাশি, দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান ও নিয়মিত ব্যায়াম করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হতে পারে।
স্যান্ডুইচের সঙ্গে সুস্বাদু মেয়োনিজ
স্যান্ডউইচ মোমো, ফ্রেঞ্চ ফ্রাই, সিঙ্গারা, চিপস কিন্তু মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে এটি স্বাস্থ্যের জন্য খুব বিপদজ্জনক। এটি খাওয়ার জন্য আপনার ওজন বাড়তে পারে। হজমের সমস্যা হতে পারে। আবার খাবারে বিষক্রিয়াও হতে পারে। এর ক্ষেত্রে হার্টের নানান সমস্যা দেখা দেয়। আবার শরীরে অঙ্গে নানান সমস্যা দেখা দেয়।
যদি আপনি মেয়োনিজে প্রচুর খান, তাহলে আপনার ওজন বাড়তে থাকবে। ক্যালোরির পরিমাণ সবথেকে বেশি থাকে। যা খেলে মেয়েদের ওজন হু হু করে বাড়বে। তাই এর থেকে দূরে থাকুন। কোলেস্টেরলের মাত্রা বাড়বে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে মেয়োনিজ। এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। বাড়বে হৃদরোগে ঝুঁকি বাড়বে। এমনকী হার্ট অ্যাটাকের ঝুঁকিও হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।
