Love Story : শ্বশুরের অণ্ডকোষ ছেঁড়ার পর ফের খবরে ময়না, এবার প্রেমিকের সঙ্গে ‘ফুড়ুৎ’ বধূ – one house wife from moyna purba medinipur allegedly run with her boyfriend after tying her mother in law


Produced by Tuhina Mondal | Lipi | Updated: 11 Nov 2022, 12:23 pm

Purba Medinipur News শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে নেওয়ার ঘটনার পর এবার বৃদ্ধা শাশুড়িকে বেঁধে ফেসবুক বন্ধুর সঙ্গে পালানোর অভিযোগ উঠল গৃহবধূর বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে? জেনে নিন বিস্তারিত

 

Love Story
প্রতীকী ছবি

হাইলাইটস

  • কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে এক গৃহবধূর বিরুদ্ধে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল।
  • এবার 75 বছরের বৃদ্ধা শাশুড়িকে বেঁধে ফেসবুক প্রেমিকের সঙ্গে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক বধূর বিরুদ্ধে।
  • ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় ময়না থানার গোকুলনগর গ্রামে।
কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরে এক গৃহবধূর বিরুদ্ধে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। এবার ৭৫ বছরের বৃদ্ধা শাশুড়িকে বেঁধে ফেসবুক প্রেমিকের সঙ্গে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক বধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় ময়না থানার গোকুলনগর গ্রামে। ঘটনার পর বৃদ্ধা শাশুড়ি চিৎকার করতে শুরু করেন। আর সেই চিৎকারেই একত্রিত হন স্থানীয়রা এবং তাঁর বাঁধন খুলে দেন। জানা গিয়েছে, কর্মসূত্রে ওই বধূর স্বামী থাকেন অন্য রাজ্যে। স্ত্রীর পালানোর খবর পেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এদিকে সালিশি সভার মাধ্যমে ওই বধূকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। পুরো ঘটনায় অগ্রগামী মহিলা সমিতির ময়না শাখার সম্পাদক সবিতা দাসের শরণাপন্ন হয়েছে ওই পরিবার। এই ঘটনায় সবিতাদেবী বলেন, সালিশির মাধ্যমে গোটা বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

West Bengal Trending News : ‘অণ্ডকোষ মুঠো করে হ্যাঁচকা টান দিল বউমা’, মুখ খুললেন সেই বৃদ্ধ শ্বশুর
ঠিক কী ঘটেছে?
সূত্রের খবর, বছর তিনেক আগে ওই বধূর বিয়ে হয়। তাঁর স্বামী কাজের সূত্রে অন্য রাজ্যে থাকেন। বলাইপণ্ডায় ওই বধূর আসা যাওয়া ছিল। সেখানে আসা যাওয়ার সুবাদে পিংলা থানা এলাকার এক যুবকের সঙ্গে ফোন নম্বর দেওয়া নেওয়া হয়েছিল। এরপর ফেসবুকে জমে ওঠে প্রেম এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে প্রেম পর্ব চলে।

West Bengal Trending News : মাংস খেতে বাপের বাড়ি যেতে না দেওয়ায় গোঁসা, হ্যাঁচকা টানে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়লেন বাংলার বধূ
অভিযোগ, বুধবার সন্ধ্যায় ফোন আসে ওই যুবকের। আর সেই ফোন পাওয়ার পরেই শাশুড়ির হাত পা বেঁধে ফেলে বউমা। এরপরেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। অভিযোগ, ওই যুবকের হাত ধরেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন বধূ। বউমা বাড়ি ছাড়ার পরেই চিৎকার করতে শুরু করেন ওই মহিলা। তাঁর চিৎকার শুনেই দৌড়ে আসেন প্রতিবেশীরা। তাঁরাই ওই প্রবীণাকে মুক্ত করেন। প্রতিবেশীদের অভিযোগ, ওই বধূ স্বামীর অবর্তমানে দীর্ঘদিন ধরেই পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল। আর সেই প্রেমিকের সঙ্গে পালানোর পথে যাতে শাশুড়ি কোনওভাবেই বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্যই এই কাণ্ড করেছেন বউমা। এই খবর পেয়ে ইতিমধ্যেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওই বধূর স্বামী। তবে ঘটনার প্রেক্ষিতে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। উল্লেখ্য, কিছুদিন আগেই ময়নার এক বধূর বিরুদ্ধে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে থানায় যায় ওই বধূর স্বামী। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *