নন্দীগ্রামে মঞ্চ পোড়ানোর অভিযোগ, শুভেন্দু-সহ ২২ জনের বিরুদ্ধে চিরুনি তল্লাশি


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 

নন্দীগ্রামের গোকুলনগরে মঞ্চ পোড়ানোর অভিযোগ পেয়ে পুলিশ অতি তৎপরতার সাথে বিরোধী দলনেতা সহ ২২ জনের বিরুদ্ধে চিরুনি তল্লাশি শুরু করেছে। কিন্তু বিজেপির দেওয়া অখিল গিরির বিরুদ্ধে অভিযোগে কোন ভ্রুক্ষেপ নেই নন্দীগ্রাম থানার পুলিশের। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এই নিয়ে কর্মসূচি গ্রহণ করছে। পুলিশের হয়রানি এড়াতে শুভেন্দু অধিকারী ব্যতীত ২১ জন ঘর ছাড়া হয়েছেন

নন্দীগ্রামে শহীদ মঞ্চ পোড়ানোর অভিযোগ পেয়ে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ২২ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে আগুন লাগানোর মত গুরুতর মামলা সহ এটেম্ট টু মার্ডার কেস রুজু করে কড়া পদক্ষেপ নিয়েছে। গতকাল থেকে শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের প্রভাবশালী বিজেপি নেতা মেঘনাথ পালের তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি পাখি কুড়িজন বিজেপি কার্যকর্তার ও রাতভর দিনভর তল্লাশি চালাচ্ছে পুলিশ সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। কিন্তু অখিল গিরি রাষ্ট্রপতি কে ইনসাল্ট করা বিরোধী দলনেতাকে কটাক্ষ করার অভিযোগ জানালেও পুলিশ কিন্তু তৎপর নয়। পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে বিজেপি। গতকাল থানা ঘেরাও বিক্ষোভ ধরনা দেখিয়েছে বিজেপির কর্মী নেতারা। অবিলম্বে অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবং যে ২২ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে পক্ষপাতিত্ব করে মামলা রুজু করেছে পুলিশ,তা প্রত্যাহার না করলে লাগাতার আন্দোলন জারি থাকবে বিজেপির এমনটা জানাচ্ছে বিজেপি। ১১ তারিখ বকুলনগরে তৃণমূল কংগ্রেসের পথ অবরোধ বিক্ষোভসভা থেকে তৃণমূল নেতৃত্বরা পুলিশকে প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন কোন কোন ধারা দিতে হবে কি মামলা দিতে হবে সবটাই পুলিশকে ধমক দিয়ে বলেছেন। সেই মতো করে পুলিশ সক্রিয় হয়ে কাজ করছে কিন্তু অখিল গিরির বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না নন্দীগ্রাম থানার পুলিশ। এমনকি উইদাউট সার্চ ওয়ারেন্ট ছড়া রাতে ভিতে বাড়িতে ঢুকে পুলিশ বাড়িঘর তছনছ করে সার্চ করার পাশাপাশি   অতি সক্রিয় ভূমিকা দেখাচ্ছে পুলিশ। কিন্তু অখিল গিরির অভিযোগের মূলে কোন পদক্ষেপ নেয়নি এমনটা অভিযোগ তুলছে বিজেপি।
এদিন গোকুলনগরে পথ অবরোধ বিক্ষোভ সমাজতন্ত্র থেকে পুলিশকে যে নেতৃত্বরা হুঁশিয়ারি দিয়েছিল কোন কোন ধারা যোগ করতে হবে কি মামলা করতে হবে এমন যে কথা বলেছিল সেই অভিযোগের মূলে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলার অবজারভার তন্ময় ঘোষ বিরোধীরা যখন বলছে তখন তাদের দোষ নয়, পুলিশ নিরপেক্ষ কাজ করছে। তাই আমরা আমাদের দাবি জানিয়েছি। এতে হুইপ বা দোষের কোথায়!





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *