Kolaghat Road Accident : কোলাঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, উলটে গেল পর পর ৩টি গাড়ি – one person lost life for an accident took place on 16 no national highway near kolaghat


West Bengal News কোলাঘাটে (Kolaghat) ১৬ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল একাধিক গাড়ি। পাথর বোঝাই গাড়িটি ধাক্কায় একটি ট্রাক সহ তিনটি গাড়ি উলটে গিয়ে পড়ে রাস্তার পাশের নয়নজুলিতে। ঘটনায় পাথর বোঝাই ট্রাকের খালাসির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও কয়েকজন জখম হয়েছে বলে খবর।

Howrah Road Accident : উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু শিশু সহ ৩ জনের
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৫ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে কোলাঘাটের (Kolaghat) সিদ্ধা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে কলকাতাগামী পাথর বোঝাই একটি ট্রাক। এর জেরে ওই ট্রাক সহ সামনে থাকা আরও ২টি গাড়ি পাশের নয়নজুলিতে উলটে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে ছুটে আসে পাঁশকুড়া থানার পুলিশ (Panskura Police Station)। এই ঘটনার জেরে বেশ কিছু সময় রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। তবে পুলিশের চেষ্টায় খালাসির মৃতদেহটি উদ্ধার হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ প্রচেষ্টায় যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বেপরোয়াভাবে পাথর বোঝাই গাড়িটি আসার কারণেই এরকম দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের মত।

Digha Accident : মর্মান্তিক ঘটনা দিঘায়, ডাম্পারের ধাক্কায় মৃত্যু ঠাকুমা-নাতনির
স্থানীয় এক প্রতক্ষ্যদর্শী জানান, ট্রাকটি রাস্তার ধারে দাঁড় করানো ছিল। প্রচণ্ড জোরে এসে পাথর বোঝাই গাড়িটা ধাক্কা মারে। ট্রাকটি সামনে ছিটকে আরও দুটো গাড়িকে ধাক্কা মারলে সামনের গাড়ি দুটো উলটে গিয়ে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। ট্রাকের খালাসি মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ১৬ নং জাতীয় সড়কে। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে উদ্ধারের ব্যবস্থা করে। যানজট সরিয়ে ট্রাফিক পরিষেবা স্বাভাবিক করা হয়।

South 24 Parganas News : বাড়ি ফেরার পথে অটো উলটে মৃত্যু নৃত্যশিল্পীর, মর্মান্তিক ঘটনা সোনারপুরে
প্রসঙ্গত, কয়েকমাস আগেই কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। দুর্ঘটনায় আহত হন আরও ৩ জন। তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার দিন সকাল ৭টা নাগাদ শরৎ সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার প্রথমে একটি ফুলবোঝাই মিনি ট্রাক ও পরে আরও ৩টি মোটরবাইকে ধাক্কা মারে। একটি বাইকে থাকা দুই ফুল ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *