এক সন্তানের মায়ের সঙ্গে প্রেম-বিয়ে, ১৫ দিন সংসারের পর যুবকের রহস্যমৃত্যু


দেবব্রত ঘোষ: এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগাছা ধারসা এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম শান্তনু দাস ( ৩০)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভর্নমেন্ট কলোনিতে । মৃতের বাড়ির লোকজনের অভিযোগ  খুন করা হয়েছে শান্তনুকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে বন্ধুরা শান্তনুকে ফোন করে ডাকে। তারপর তার ঘরে ফিরতে দেরি হচ্ছে দেখে তার দিদি সেই দিন রাত সাড়ে ১২টার সময় শান্তনুকে ফোন করে। পেশায় গ্যারেজ মালিক শান্তনু তখন দিদিকে জানায় যে, সে বন্ধুদের সাথে বেরিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ফিরবে।একটু পরেই ঘরে ফিরছে। কিন্তু সে রাতে আর শান্তনু ঘরে ফিরে আসেনি। পরের দিন রবিবার জগাছা প্রেস কোয়ার্টারের সিজিএস মাঠে শান্তনুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তিনজন টোটোচালক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

শান্তনুর গোটা শরীরে আঘাতের দাগ ছিল। তাকে কলকাতার একটি হাসপাতালে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয়। মঙ্গলবার তার মৃত্যু হয়। এই ঘটনার জগাছা থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। তাঁরা মনে করছেন, এটা খুনের ঘটনা। কেন? এমন মনে করার পিছনে কারণ কী? পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শান্তনু। দুজনে বিয়েও করে।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বনগাঁর বাসিন্দা জয়শ্রী সরকার নামে এক বিবাহিত মহিলার সঙ্গে শান্তনুর আলাপ হয়। আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। জয়শ্রীর এক সন্তানও রয়েছে। এরপর গত সেপ্টেম্বর মাসে এক সন্তানের মা প্রেমিকা জয়শ্রীকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে শান্তনু। কিন্তু জয়শ্রী মাত্র ১৫ দিন শান্তনুর সাথে সংসার করে চলে যায়। অভিযোগ, এরপর থেকেই জয়শ্রী হুমকি দিত শান্তনুকে। তাই শান্তনুর মৃত্যুর পিছনে জয়শ্রীর হাত থাকতে পারে বলে অনুমান পরিবারের। পরিবারের অভিযোগের ভিত্তিতে জগাছা থানার পুলিস তদন্ত শুরু করেছে। পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন, Siliguri Murder: দিল্লির পর এবার শিলিগুড়ি, যুবতীকে খুনের পর ফেসবুকে ভিডিয়ো পোস্ট প্রেমিকের!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *