বহাল শীতের আমেজ, চলবে আরও চারদিন । Bengal Weather Update the cold weather will continue for four more days in West Bengal


অয়ন ঘোষাল: সামান্য বাড়লেও কলকাতার তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রির নীচেই। তাই আজও বহাল শীতের আমেজ। আরও কমপক্ষে চার দিন এই আমেজ চলবে বলে জানা গিয়েছে। বেশি শীত অনুভূত হবে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমেও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। উঁচু এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে সিকিম এবং সংলগ্ন এলাকায়।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শীতের স্পেল আরও কমপক্ষে চার দিন চলবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়বে। পাশাপাশি মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। রাজ্য জুড়ে শীতের আমেজ বজায় থাকবে বলেও জানানো হয়েছে। শীতের স্পেল চলবে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতায় সকালে হালকা কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে বলেও জানানো হয়েছে। শীতের আমেজ বহাল থাকবে শহরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি কম। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি শহরে।

আরও পড়ুন: Minakhan: মামার বাড়ির ছাদে বোমা! মিনাখাঁয় বিস্ফোরণে বালিকার মৃত্যু

দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত গতকাল বুধবার নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ দক্ষিণ ভারত অভিমুখী। ফলে এর প্রত্যক্ষ কোনও প্রভাব পড়ার আশঙ্কা এই রাজ্যে নেই। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম সহ পার্বত্য এলাকার উঁচু অংশে।

দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি প্রভাব কমবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাব থাকবে আন্দামান এবং দক্ষিণ ভারতে। বৃষ্টি শুরু হবে ১৯ নভেম্বর থেকে এবং তামিলনাড়ুতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিনে উত্তর-পশ্চিম ভারতের এবং মধ্য ভারতের তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। এই তাপমাত্রা দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *