poulomi.nath | EiSamay.Com | Updated: 22 Nov 2022, 5:39 pm
একদিকে তাঁর বিরুদ্ধে পুলিশের খোঁজখবর এখনও জারি। রাজ কুন্দ্রা এবং শার্লিন চোপড়ার সঙ্গে তাঁর নামটিও যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে পর্নোগ্রাফি মামলায়। কিন্তু সে সবে বোধহয় কিস্সু যায় আসে না পুনম পান্ডের (Poonam Pandey)। তিনি রয়েছেন নিজের খেয়ালে। আদিখ্যেতা করছেন ভুরি ভুরি। নামলেন মাল্টিপ্লেক্সের সামনে গাড়ি থেকে। ফটোগ্রাফারদের দেখে তাঁর মনে হল কফি কোথায় পাওয়া যায় একটু জিজ্ঞাসা করে নেওয়া যাক! আরে বাবা… ম্যাডাম আপনি কি মুম্বইয়ের এই মলে কী আছে তা সত্যিই জানেন না!
