Urfi Javed : ‘বিছানায় আপনি ঠিক কেমন?’ প্রশ্নে উর্ফি বললেন…


Urfi Javed, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো : নাম তার উর্ফি। নিত্যদিনই পোশাকের কারণে খবরের শিরোনামে থাকেন বি-টাউনের এই ‘ফ্যাশনিস্তা’। আবারও তিনি খবরের শিরোনামে। তবে এবার একটু অন্যকারণে। সম্প্রতি, রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা এক্স ফোর’-এর কারণে চর্চায় উঠে আসছেন উর্ফি জাভেদ। বিশেষ করে টিনএজ মহলে বেশ জনপ্রিয় এই শো। যেখানে নিজের সম্পর্কে অনুরাগীদের মন থেকে বহু ধোঁয়াশাই কাটাচ্ছেন উর্ফি। সম্প্রতি তাঁর ‘স্প্লিটসভিলা এক্স ফোর’-এর একটি ভিডিয় ভাইরাল হয়েছে নেট দুনিয়ার।

ভিডিয়োতে দেখা যাচ্ছে অনুরাগীদের ছুড়ে দেওয়া বেশকিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন উর্ফি জাভেদ। যার একটি প্রশ্ন ছিল, ‘আপনি বিছানায় ঠিক কেমন?’ এই প্রশ্নে উর্ফি জাভেদ সপাট জবাব, ‘বিছানার কথা না হয় বিছানাতেই থাক।’ দ্বিতীয় প্রশ্নে উর্ফিকে জিগ্গেস করা হয়, ‘প্রতারকের সঙ্গে আপনি কি থাকতে চাইবেন?’ উর্ফির উত্তর ছিল, ‘আমি ওর…কেটে দেব।’

এমন ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘উর্ফির জবাব সবসময় হটকে-ই হয়!’ কারোর মন্তব্য, ‘এই শোটি দেখার অন্যতম কারণ হল উর্ফি’। কারোর মন্তব্য, ‘উর্ফি তুমি তোমায় জায়গায় সবসময় ঠিক।’ কেউ লিখেছেন, ‘তোমার সঙ্গে বিছানায় যাওয়ার থেকে, সারাজীবন ওখানে না যাওয়া ভালো।’

প্রসঙ্গত, পোশাক নিয়ে রোজই নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন বি-টাউনের সাম্প্রতিক কালের ফ্যশনিস্তা। রোজই কিছু না কিছু নতুন ধরনের পোশাক আবিষ্কার করতে থাকেন তিনি। কখনও ব্লেড, কখনও কাচ, কখনও আবার চকোলেট দিয়ে বানানো পোশাক পরে দিব্যি ঘুরে বেড়ান। দু’দিন আগেই বিছানায় শুয়ে শুধু মাত্র লাল রঙের টেপ দিয়েই লজ্জা ঢেকেছিলেন উর্ফি জাভেদ। পোশাকের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিকে নিজের ঠোঁট রাঙিয়েছেন তিনি। তাঁর এমন কাণ্ডকারখানায় তাজ্জ বনেছিল নেটপাড়া। 

সম্প্রতি পোশাকের জন্য নেটনাগরিকরা উর্ফিকে আক্রমণ করে বলেন, ‘নিজেকে আর কতটা নিচে নামাবেন! তারই উত্তরে আরও খোলামেলা পোশাকে ছবি দিয়ে ইনস্টাগ্রাম উর্ফি লেখেন, ‘যে মহিলারা টাকার লোভে কিংবা বিনা পয়সায় গুচি ব্যাগ পাওয়ার লোভে জেলে যায়। আবার কিছু বিবাহিত পুরুষ তাঁদের হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গ চায়, তাঁর পুরুষদের বিভ্রান্ত হওয়ার জন্য মহিলাদের পোশাককে দোষ দেন। হ্যাঁ, তাঁরা অবশ্যই আমার থেকে অনেক বেশি সম্মানীয়-ই বটে। কিছু অসম্মানজনক ছবি রইল, উপভোগ করুন।’ উর্ফির এই লেখা পড়ে বেশ বোঝা যায়, তিনি নাম না করে ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়়ানোর কারণে জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহিকে তোপ দেগেছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *