মেগা ফাইনালে মেসির সঙ্গে কি শুরু থেকে থাকবেন ডি মারিয়া? স্পষ্ট জবাব দিলেন লিওনেল স্কালোনি


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোল্যান্ডের (Poland) বিরুদ্ধে চোট নিয়ে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার (Argentina) শুরুর একাদশে আর দেখা যায়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে (Angel Di Maria)। তবে ফাইনালের (FIFA World Cup Final 2022) মঞ্চে ফ্রান্সের (France) বিরুদ্ধে মেগা ফাইনালে শুরু থেকেই নামবেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। ফলে লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে তাঁকে আবার দেখা যাবে। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি (Lionel Sacloni)। 

এদিন ডি মারিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে, স্কালোনি বলেন, ‘ডি মারিয়া একদম ফিট। গত সপ্তাহ জুড়ে ও অনুশীলন করেছে। ফাইনালে ডি মারিয়া খেলবে।’ তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লেসেল স্টেডিয়ামে গতবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। 

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup Final 2022: শুধু স্কিল নয়, মেসির জনপ্রিয়তাকেও মারাত্মক ভয় পাচ্ছেন দিদিয়ের দেশঁ

আরও পড়ুন: FIFA World Cup Final 2022, ARG vs FRA: মেসি-এমবাপেদের লড়াইয়ের ইতিহাসে কোন দল এগিয়ে? দেখে নিন পরিসংখ্যান

এর আগে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে উরুর চোটে কাবু হয়েছিলেন ডি মারিয়া। ফলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি পুরো সময় খেলতে পারেননি। ‘সুপার সাব’ হিসেবে শেষ দিকে মাঠে নেমেছিলেন। অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাঁকে নামানোর ঝুঁকি নেননি স্কালোনি। 

দলের শক্তি বাড়াতে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম একাদশে ডি মারিয়াকে রেখেই ছক সাজিয়েছেন নিল-সাদা বাহিনীর হেড কোচ। শোনা যাচ্ছে ৪-৪-২ ছক ভেঙে ৪-৩-৩ ফর্মেশনে দল নিয়ে মাঠে নামতে পারেন মেসিরা। মেসির সঙ্গে থাকবেন গত ম্যাচের জোড়া গোলদাতা জুলিয়ান আলভারাজ। এবং সঙ্গে থাকবেন ডি মারিয়া। মেসির মতো ডি মারিয়ারও এটাই শেষ বিশ্বকাপ। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটাও তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। শেষবেলায় বিশ্বকাপ নিয়ে বিদায় নিতে চাইছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *