বিহারে মদ পাচার করতে গিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে ধৃত ২। পাচারকারীদের থেকে উদ্ধার ১০০ বোতল দেশি মদ।

হাইলাইটস
- বিহারে মদ পাচার করতে গিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে ধৃত 2।
- পাচারকারীদের থেকে উদ্ধার 100 বোতল দেশি মদ।
- ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তল্লাশিতে গাড়ি থেকে ১০০টি বিদেশি মদের বোতল উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা বলে জানা গেছে । পাচারে জড়িতে থাকার সন্দেহ দুই যুবককে গ্রেফতার করা হয়। আটক করা হয় সেই গাড়িটিকে। ধৃতদের নাম মোহাম্মদ তারিখ (২৪) এবং তানবির আলম (১৯)। দু’জনেই বিহারের কাটিহার জেলার হাজীপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের থানায় এনে রাতভর জিজ্ঞাসাবাদ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জেরায় ধৃতরা জানিয়েছে, ওই মদ বিহারে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল তারা। এর আগেও এই ভাবে বেশ কয়েকবার ভারত সরকারের ভুয়ো বোর্ড লাগিয়ে ওই দুই যুবক মদ পাচার করেছিল বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। শুক্রবার ধৃত ২ যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হলে, বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার শুরু হয়েছে তদন্ত। কোথায় মদগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে বড় কোন পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বিহারের ছাপড়ায় বিষমদ খেয়ে প্রায় ৭০ জনের বেশি লোকের মৃত্যু হয়। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় ৬ বছর আগে অর্থাৎ ২০১৬ সালের এপ্রিল মাসে বিহার সরকার রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করে। অভিযোগ, তার পরেও বেআইনি উপায়ে মদের কারবার চলে আসছিল বিহারের আনাচেকানাচে। অন্য রাজ্য থেকে বেআইনি মদ পাচারের তথ্য উড়িয়ে দেয়নি বিহার পুলিশ। হরিশ্চন্দ্রপুরের ঘটনায় সেই দাবিকেই মান্যতা দিল।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
