Jitendra Tiwari: ‘জিজ্ঞাসাবাদ করার নামে চৈতালিকে হেনস্থা করা হয়েছে’, বিস্ফোরক অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির – jitendra tiwari attack tmc after chaitali tiwari interrogation on asansol incident


Asansol Incident আসানসোল কম্বলকাণ্ডে শনিবার সকাল দশটা থেকে টানা দু’ঘণ্টা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে (Chaitali Tiwari) জিজ্ঞাসাবাদ করল আসানসোল উত্তর থানার পুলিশ (Asansol North Police Station)। এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জিতেন্দ্র তিওয়ারির। অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদ করার নামে চৈতালি তিওয়ারিকে মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে।

তৃতীয় নোটিশের পর শনিবার পুলিশের মুখোমুখি হলেন বিজেপি কাউন্সিলর চৈতালি অধিকারী। আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvedu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র (Asansol Ex Mayor) জিতেন্দ্র তিওয়ারির স্ত্রীকে (Chaitali Tiwari) জিজ্ঞাসাবাদ করতে এদিন বাড়িতে পৌঁছায় সাত সদস্যের দল (Asansol North Police Station)।

Asansol Incident: তৃতীয় নোটিশের পর আসানসোল কম্বলকাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে জিতেন পত্নী চৈতালি

জিতেন্দ্র অধিকারীর অভিযোগ, ”পুলিশ হেনস্থা করেছে আমার স্ত্রীকে। এটা পুলিশ করেছে তৃণমুল কংগ্রেসকে খুশি করতে। আজ কিছু তৃণমুল কংগ্রেসের নেতা দুটো রুটি বেশি করে খাবেন। তার দাবি, হাইকোর্ট একমাত্র এই মামলার তদন্তকারী অফিসার বা আইওকে জেরা করার কথা বলেছিল। কিন্তু এদিন সাতজন অফিসার আমার ঘরে চৈতালিকে জেরা করেছে। যা হওয়া উচিত ছিল না। হাইকোর্ট ২ ঘণ্টা জেরা করার কথা বলেছিল। তা বলে ২ ঘণ্টা জেরা করতেই হবে? কম সময় একটু করা যেত না? একজন মহিলাকে এইভাবে জেরা করা যায়? চৈতালি তিওয়ারি তো ক্রিমিনাল নয়?” জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, ”ওই জেরা করার পরে চৈতালি তেওয়ারি অসুস্থ হয়ে পড়েছে। জানি না, আর পুলিশ জেরা করতে আসবে কিনা। তবে হাইকোর্টের নির্দেশ মতো সোমবার ২ ঘণ্টা পুলিশ জেরা করতে আসতে পারে। ”

Suvendu Adhikari : ‘কাঁথির সভার পর ২০ লাখ টাকা খরচ…’, তৃণমূলের পোস্টার নিয়ে মুখ খুললেন শুভেন্দু

এদিন বারোটা সময় জিজ্ঞাসাবাদ শেষ করে বেরোনোর সময় মামলার তদন্তকারী অফিসার বা অন্য অফিসাররা কোন মন্তব্য করতে চাননি। চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের করার সময় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টকে কার্যত দূর্গের মতো করে পুলিশ ঘিরে রাখে। লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। চৈতালি তিওয়ারি যে আবাসনে থাকেন সেখানে সাংবাদিকদের জেরা করার সময় ঘেঁষতে দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *