প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় কোনও অযোগ্য ব্যক্তির নাম যাতে ঠাঁই না পায় সেজন্য কড়া নবান্ন ।
হাইলাইটস
- প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় কোনও অযোগ্য ব্যক্তির নাম যাতে ঠাঁই না পায় সেজন্য কড়া নবান্ন।
- পঞ্চায়েত দপ্তর থেকে জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে তালিকা চূড়ান্ত করার মুহূর্তে কোনও অযোগ্য ব্যক্তির নাম ধরা পড়লে তা বাদ দিতে হবে।
- এ নিয়ে কোনও অভিযোগ পাওয়া মাত্রই নিরপেক্ষভাবে তদন্ত করে দেখতে হবে।
জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবে অযোগ্য ব্যক্তির নাম তালিকায় ঠাঁই পেলে বা টাকা পেয়ে গেলে মামলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধীদল এব্যাপারে সক্রিয় থাকবে। তাতে সরকারে ভাবমূর্তি কেন্দ্রের কাছে নষ্ট হতে পারে। তাই বিশেষ সতর্কতা নিতে হবে। মুখ্যসচিব জেলাশাসকদের এবিষয়ে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন। এছাড়াও তালিকা চূড়ান্ত হওয়ার পরে নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য ইউনিটের কোনও অভাব না হয় সেদিকেও তিনি নজর দিতে বলেছেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
