উর্ফি যখন সান্তা! ‘আমাদের উপহার চাই না, ওকে কাপড় দাও’, উইশ নেটপাড়ার


Urfi Javed, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উর্ফি জাভেদ মানেই বিতর্ক। একের পর এক পোশাকের কারণে বারংবার ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী। রবিবার ক্রিসমাসেও সেরকমই এক পোশাক পরে ট্রোলের মুখে পড়েন উর্ফি। বড়দিনে খোলামেলা এক লাল পোশাকে ধরা দিলেন উর্ফি। বাকুতে এই ভিডিয়ো শ্যুট করেছেন তিনি। লাল রঙের জাম্পস্যুটই নিজের মতো স্টাইলিং করে নিয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের সান্তা এখানে, উইশ করে নাও’। সেই উইশের উত্তরেও নেটিজেনরা জানালো তাঁদের উইশ।

আরও পড়ুন- Dev Birthday: ‘স্টারডম হারিয়ে যাওয়ার ভয় পায় দেব’, গোপন কথা ফাঁস করলেন মিঠুন

উর্ফি জামায় দেখা যাচ্ছে একটি পা ঢাকা ও অপরটি খোলা। এমনকী ড্রেসের উপরের দিকে অদ্ভুত এক ডিজাইন। এক ব্যক্তি লিখেছেন, ‘এবার মনে হচ্ছে ক্রিসমাস শেষ হলে বাঁচি’, অন্য এক ব্যক্তি লিখেছেন, অন্য সাইডের জন্য কাপড় কম পড়েছিল মনে হচ্ছে। এক নেটিজেন লেখেন, ‘এই সান্তাক্লজের থেকে কোনও উপহার চাই না, ওকে কেউ কাপড় দাও’। কেউ আবার উইশে লিখেছেন, ‘প্লিজ দয়া করে জামাকাপড় ঠিকঠাক পরুন’।

কিছুদিন আগেই দুবাইয়ে আটকে দেওয়া হয়েছিল উর্ফির শ্যুটিং। এমনকী তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদও করে দুবাই পুলিস, এমনটাই খবর। সূত্রের খবর, ওপেন প্লেসে খোলামেলা পোশাকে শ্যুটিংয়ের কারণেই গ্রেফতার করা হয়েছিল উর্ফিকে। তবে তাঁর দাবি পোশাক নয়, ঐ জায়গায় শ্যুটিংয়ের পারমিশন না থাকার কারণেই এই বিপত্তি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *