Digha Sea Beach : দিঘার সৈকত সরণিতে হকার বিক্ষোভ – digha sea beach hawkers protested


সৈকত সরণির উপর হকারদের জবরদখল নিয়ে বিক্ষোভ দেখালেন দিঘার স্থানীয় ব্যবসায়ীরা।

 

digha beach
দিঘার সৈকত সরণিতে হকার বিক্ষোভ

হাইলাইটস

  • সৈকত সরণির উপর হকারদের জবরদখল নিয়ে বিক্ষোভ দেখালেন দিঘার স্থানীয় ব্যবসায়ীরা।
  • তার জেরে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়াল দিঘায়।
  • দিঘার সৈকতে হকার বনাম স্টলের স্থায়ী ব্যবসায়ীদের মধ্যেকার দ্বন্দ্ব ঘিরে গোলমালের সূত্রপাত।
এই সময়, দিঘা: সৈকত সরণির উপর হকারদের জবরদখল নিয়ে বিক্ষোভ দেখালেন দিঘার স্থানীয় ব্যবসায়ীরা। তার জেরে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়াল দিঘায়। দিঘার সৈকতে হকার বনাম স্টলের স্থায়ী ব্যবসায়ীদের মধ্যেকার দ্বন্দ্ব ঘিরে গোলমালের সূত্রপাত। স্টল ব্যবসায়ীদের অভিযোগ, হকাররা সৈকত সরণি দখল করে স্টলের সামনে পসরা পেতে বসায় তাঁরা সমস্যায় পড়ছেন। কম দামে হাকাররা পর্যটকদের কাছে জিনিসপত্র বিক্রি করার ফলে স্টলের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

Digha Hotel Booking: দিঘাতে বড়দিনে হোটেলের তীব্র চাহিদা! নন-এসি রুমও 1500 ছুঁইছুঁই
এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। স্টলের ব্যবসায়ীদের অভিযোগ, ২৬ ডিসেম্বরের মধ্যে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বুধবার জবরদখলের প্রতিবাদে স্টল বন্ধ রেখে ব্যবসায়ীরা সৈকত সরণি এবং ওল্ড দিঘার রাস্তায় নেমে প্রতিবাদ জানান। পাশাপাশি অস্থায়ী হকাররাও প্রতিবাদে নামেন। দুই পক্ষের প্রতিবাদ-পাল্টা প্রতিবাদে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে দিঘার সৈকতে।

Digha Khadi Mela : বড়দিনে দিঘায় জমজমাট ‘খাদি মেলা’, সমুদ্র উপভোগের পাশাপাশি চলছে দেদার বেচাকেনা
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানসকুমার মণ্ডল বলেন, ‘সৈকত সরণির উপর কোনও ধরনের জবরদখল করা যাবে না বলে প্রশাসনিক নির্দেশ রয়েছে। স্টল ব্যবসায়ীরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *