২৪ ডিসেম্বর সিরিয়ালের শ্যুটিংয়ের ফাঁকেই মেকআপ রুমে আত্মহত্যা করেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বছর ২০-র তুনিশা শর্মা (Tunisha Sharma)। আর তার পরেই গ্রেফতার করা হয় তাঁর প্রাক্তন প্রেমিক শিজান খানকে (Sheezan Khan)। বার বার তুনিশার পরিবারের তরফে অভিযোগ উঠেছে, শিজানের থেকে ভালোবাসায় ধোকা খেয়েছিলেন তুনিশা। ব্রেকআপের যন্ত্রণাও আর নিতে পারেননি। আজ ৩১ ডিসেম্বর শুনানি ছিল শিজান খানের। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তুনিশার পরিবারের আইনজীবী?
