Mamata Banerjee : ‘সদ্য মাতৃবিয়োগ হয়েছে, এখনই কিছু বলব না’, বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীকে তাগাদা নয় মুখ্যমন্ত্রীর – mamata banerjee says will not say anything regarding 100 days work pending money because pm narendra modi just lost his mother


ফের একবার ১০০ দিনের কাজের (100 Fays Work) বকেয়া টাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (West Bengal CM Mamata Bnerjee)। সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস (AITC Foundation Day) উপলক্ষে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা নিয়ে প্রশ্ন করতেই সৌজন্যতা দেখালেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, “১০০ দিনের কাজে বাংলা ঠিকমতো টাকা পাইনি। দেরি করে টাকা পাঠালে পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়ন করতে সমস্যা হয়। আমি এই নিয়ে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। কিন্তু, এখন আমি কিছু বলব না। কারণ তাঁর মা মারা গিয়েছেন। এটা ব্যক্তিগত শোকের সময়। ফলে এখনই এই নিয়ে কিছু বলতে চাইছি না।”

100 Days Work Job Card : ১ জানুয়ারি থেকে ১০০ দিনের কাজে অ্যাপে হাজিরা বাধ্যতামূলক, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
যদিও মুখ্যমন্ত্রী এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন বর্তমানে ১০০ দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের তরফে ছয় হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। মমতা এদিন বলেন, “যারা কাজ করছে তাঁদের টাকাও দেওয়া হয়নি আর পরবর্তী কাজও দেওয়া হয়নি। এটা অন্যায়, এটা সংবিধান বিরোধী। টাকা না পাঠালেও আমার নিজেরা টাকা খরচ করেছি। আমি তিনবার দেখা করেছি প্রধানমন্ত্রীর (Prime Minister Of India) সঙ্গে। ছয় হাজার কোটি টাকা বকেয়া রয়েছে, এ কথা জানিয়েছি। সেদিন গঙ্গা মিশন নিয়ে বৈঠকেও প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি।”

Narendra Modi Mother : ‘আপনার মা, আমারও মা!’ বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চে মোদীকে সমবেদনা মমতার
‘আপনার মা আমারও মা’

মায়ের শেষকৃত্যের পরই ভার্চুয়াল মাধ্যমে বাংলার দু’টি রেল প্রকল্প বন্দে ভারত এবং জোকা-তারাতলা মেট্রো রুটের (Joka Taratala Metro Route) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মাতৃবিয়োগের পরও প্রধানমন্ত্রীকে কর্তব্যে অবিচল দেখে সাধুবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যক্তিগত জীবনে আপনার এতবড় ক্ষতি সত্ত্বেও আপনি বাংলার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সবেমাত্র মায়ের শেষকৃত্য সেরে এসেছেন। একটু বিশ্রাম নিন।” একইসঙ্গে তাঁর সংযোজন ছিল, “আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার। মায়ের কোনও বিকল্প হতে পারে না। আপনার মা, আমারও মা। এটা আপনার জন্য খুবই দুঃখের দিন। ঈশ্বর আপনাকে শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার জন্য।”

প্রসঙ্গত, গত শুক্রবার প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *