গৃহবধূকে নিয়ে অশান্তির জের। দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত একাধিক।

হাইলাইটস
- বোনকে শ্বশুরবাড়ি না নিয়ে যাওয়ার কারণে দুই পরিবারের সংঘর্ষ।
- আক্রান্ত দুই পরিবারের মোট আটজন।
- আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গৃহবধূর নিজের পরিবারের এক সদস্য বলেন, “হঠাৎ ওরা আমাদের বাড়িতে এসে চেঁচামেচি করতে থাকে। ওরাই আমাদের পরিবারের সকলের ওপর আক্রমণ করে। আমাদের পরিবারের লোকজনদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমার স্বামীর বোনকে শ্বশুরবাড়ি যেতে না দেওয়াতেই এরকম ঘটনা ঘটিয়েছে ওরা।” অন্যদিকে, মহিলার স্বামী বলেন, “এর আগে বুঝিয়ে ওকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। ওর বাপের বাড়ির লোক কিছুতেই আমাদের বাড়িতে মেয়েকে পাঠাত না। সেই কারণেই আলোচনা করতে আমরা ওদের বাড়িতে যাই। ওরাই আমাদের উপর আক্রমণ করে।”
দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে। সেই বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে একে অপরের ওপর বিরুদ্ধে চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের মোট আটজন আক্রান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। দুই পক্ষের পরিবারের সদস্যের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই গৃহবধূর উপর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করতো কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
