Pradhan Mantri Awas Yojana : আবাস-দুর্নীতি, হাইকোর্টে গেল বিজেপি – pradhan mantri awas yojana murshidabad bjp leader filed case in calcutta high court


প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে।

 

PM Awas Yojana
আবাস-দুর্নীতি, হাইকোর্টে গেল বিজেপি

হাইলাইটস

  • প্রধানমন্ত্রী আবাস যোজনায়দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে।
  • মামলাটি করেছেন পুরুলিয়া জেলার বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা।
  • সেই মামলায় কান্দি পুরসভার কাছে রিপোর্ট তলব করেছে বেঞ্চ।
এই সময়: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলাটি করেছেন পুরুলিয়া জেলার বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। আর এক বিজেপি নেতা (BJP Leader) দেবজ্যোতি রায় মুর্শিদাবাদের কান্দি পুরসভায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই মামলায় কান্দি পুরসভার কাছে রিপোর্ট তলব করেছে বেঞ্চ। মামলায় বিবেক অভিযোগ করেছেন, বৈধ্য প্রাপকদের বঞ্চিত করে অবৈধ প্রাপকদের নাম তালিকায় তোলা হয়েছে। যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে কেন্দ্রের দেওয়া বাড়ি তৈরির টাকা যাঁদের কাছে পৌঁছনো উচিত, তাঁদের কাছে পৌঁছবে না। এর ফলে যোগ্যরা বঞ্চিত হচ্ছেন কেন্দ্রীয় সরকারে প্রকল্পের সুবিধা থেকে। আদালত মামলাটি গ্রহণ করেছে। চলতি সপ্তাহের এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

PM Awas Yojana : আবাস যোজনা নিয়ে জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ BJP
অন্য দিকে, কান্দি পুরসভার বিরুদ্ধে অভিযোগ, আবাস যোজনায় এই পুর এলাকায় ৬৬টির বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। পুরসভার কাছে অভিযোগ জানানো হলেও তারা কোনও পদক্ষেপ করা হয়নি। সেই জন্য দেবোজ্যোতি রায় হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলায় এদিন পুরসভার কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১৪ জানুয়ারির মধ্যে ওই রিপোর্ট পেশ করতে হবে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *