বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবহার করা মোবাইল নাম্বারগুলিও জাল ?
উপভোক্তাদের ফর্মে থাকা নাম্বারে ফোন করে দেখা গেল এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তাদের কোনো যোগই নেই । এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার নামও মিলছে না নম্বর ব্যবহারকারীর সঙ্গে।
অ্যাকাউন্ট হোল্ডারদের পরিচয়-
১৭৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্ম আসে এই সময় ডিজিটালের হাতে । যেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্কে দেওয়া ফোন নাম্বারও জাল। কারণ মোবাইল নাম্বার ব্যবহারকারীটা বলছেন তারা এই অ্যাকাউন্ট সম্বন্ধে জানেনই না।, এমনকি এই অ্যাকাউন্টে ব্যবহার করা নাম সম্বন্ধেও তারা অবগত নন । অ্যাকাউন্ট হোল্ডার সুন্দরী বাসকির ফর্মে থাকা নাম্বারে ফোন করলে জানা গেল এই নাম্বারটি ব্যবহার করেন তৃষা পাত্র । যিনি ধনেখালির বাসিন্দা । কিন্তু অ্যাকাউন্টে ঠিকানা দেওয়া হয়েছে বীরভূমের পুরন্দরপুরের ।
অন্যদিকে অ্যাকাউন্ট হোল্ডার মমতা মির্ধার অ্যাকাউন্টে দেওয়া ফোন নাম্বারে ফোন করলে জানা যায় এই নাম্বারটি আলিপুরদুয়ারের এক ভদ্রমহিলার । তবে তিনি তার নাম জানাননি । আরেকটি অ্যাকাউন্ট থেকে গৃহীত নাম্বারে ফোন করা হলে সেটি সুইচড অফ আসে।
স্বাভাবিকভাবেই বেনামি অ্যাকাউন্ট ও বিপুল জালিয়াতির তথ্য সামনে আসায় ফের রাজ্য রাজনীতি উত্তাল। এখন প্রশ্ন এই অ্যাকাউন্ট ব্যবহার করে কে বা কারা কালো টাকা সাদা করত। সমস্ত বিষয় খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকরা।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
