শেষ একদিনের ম্যাচে বিরাট-রোহিতদের ড্রেসিংরুমে থাকবেন না রাহুল দ্রাবিড় Rahul Dravid won’t travel with team India, flying back to Bengaluru


সব্যসাচী বাগচী: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে দলের সঙ্গে থাকবেন না রাহুল দ্রাবিড়। কিন্তু কেন? বুধবার পঞ্চাশতম জন্মদিনের রাতে পার্টির পর, অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। তাঁর রক্তচাপ বেড়ে যায়। ইডেনে দ্বিতীয় ম্যাচের কথা মাথা রেখে তাঁর তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করে দলের সঙ্গে যুক্ত ডাক্তাররা। সিএবি থেকেও টেলমা জাতীয় কিছু ওষুধ ভারতীয় দলে হোটেলে পৌঁছে দেওয়া হয়। 

বিসিসিআই রাহুল দ্রাবিড়ের অসুস্থতা নিয়ে কোনও বিবৃতি জারি করেনি। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোরে ফ্লাইটে তিনি বেঙ্গালুরু রওনা হয়ে যাবেন। রোহিতে টিম ইন্ডিয়া কলকাতা ছাড়বে সকাল ১১টার পরে। 

আরও পড়ুন: Hardik Pandya, IND vs SL: ছাপার অযোগ্য ভাষায় সতীর্থকে গালাগাল! ফের বিতর্কে হার্দিক, ভিডিয়ো ভাইরাল

ততক্ষণে মাঠে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটাররা। এদিন সামান্য দেরি করেই ইডেনে ঢোকে টিম ইন্ডিয়া। তখন দলের সঙ্গে ছিলেন রাহুল দ্রাবিড়ও। জানা যায়, তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ যিনি বুক চিতিয়ে লড়াই করে দলকে জিতিয়ে দেওয়ার মতো ডাকাবুকো কাজ গোটা কেরিয়ারে বারবার করে এসেছেন, সেই দ্রাবিড়কে মাঠে আসা থেকে নাকি আটকানো যায়নি।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed