Kunal Ghosh : হলদিয়ার পর এবার নন্দীগ্রাম, অন্ধকারাচ্ছন্ন গ্রামে বিদ্যুতের ব্যবস্থা কুণাল ঘোষের – kunal ghosh arranged electricity for nandigram village on netaji jayanti


East Medinipur News : হলদিয়ার পর এবার নন্দীগ্রাম (Nandigram)। অন্ধকারাচ্ছন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছল রাজ্য তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) হাত ধরে। দেশপ্রেমিক নেতাজির জন্মবার্ষিকীর (Netaji Jayanti) দিন বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি গ্রামবাসীরাও। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালিচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাকচিরাচর এলাকার একটি নদী তীরবর্তী পাড়া দীর্ঘদিন বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। সোমবার তৃণমূল মুখপাত্র তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হাত ধরে এলাকা বিদ্যুৎ সংযোগ করা হল। এদিনের কর্মসূচিতে কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ সহ সভাপতি শেখ আলরাজি, যুব সহ সভাপতি তাজামুল আলী খান, জেলা কমিটির সদস্য সবুজ প্রধান সহ এলাকার জনসাধারণ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মদিনে নন্দীগ্রামের মতো বিদ্যুৎহীন এলাকায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছতে পেরে খুশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিদ্যুৎ পরিষেবা পেয়ে আপ্লুত এলাকার মানুষ।

Paschim Medinipur : আস্ত ট্রান্সফর্মার নামিয়ে চুরি যন্ত্রাংশ! আঁধারে অর্ধেক গ্রাম
এদিন নাকচিরাচর এলাকায় গিয়ে সাধারণের সঙ্গে জনসংযোগ করেন কুণাল ঘোষ। গ্রামে বিদ্যুৎ পরিষেবা আসার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “কিছু প্রত্যন্ত এলাকায় বেশ কিছু অসুবিধা অনেক সময় থেকে যায়। এখনকার একটি মহল্লা বিদ্যুৎ বিহীন ছিল বলে এখনকার স্থানীয় নেতৃত্ব আমায় জানিয়েছিল। এর আগে হলদিয়ায় দুটি গ্রামে স্বাধীনতার পর থেকেই বিদ্যুৎ আসেনি বলে আমি খবর পাই। বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আমি হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের এই এলাকায় বিদ্যুৎ না থাকার বিষয়টি জানিয়েছিলাম।” বিদ্যুৎ সংযোগ আনার জন্য দফতরের আধিকারিক ও কর্মীদের তৎপরতার প্রশংসা করেন কুণাল। গ্রামের এক বাসিন্দা বলেন, “আমাদের খুবই ভালো লাগছে, গ্রামের একটি অংশে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসায় আমরা খুশি।”

Trinamool Congress : ফের বিক্ষোভের মুখে বড়ঞার তৃণমূল বিধায়ক, ঘেরাও করে চলল প্রতিবাদ
প্রসঙ্গত, বছরের শুরুতেই হলদিয়ায় দুটি গ্রাম বিষ্ণুরামচক এবং সৌতনচকে স্বাধীনতার পর থেকেই বিদ্যুৎ সংযোগ না থাকার অভিযোগ উঠে আসে খবরের শিরোনামে। জনসংযোগ করতে গিয়ে সে কথা জানতে পারেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এতদিন ধরে অন্যান্য পরিষেবা এলেও গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ আসেনি বলে অভিযোগ ছিল। বিষয়টি নজরে পড়েনি, বা পড়লেও এড়িয়ে গিয়েছে প্রশাসন। আধুনিকতার শীর্ষে পৌঁছেও এত বছর বাদেও রাজ্যের দুই গ্রামে বিদ্যুৎ নেই, বিষয়টি লজ্জায় ফেলে দিয়েছিল রাজ্যের শাসক দলের সঙ্গে সাধারণ সম্পাদক কুণাল ঘোষকেও। নতুন বছরের প্রথম দিনে আলোকিত দুই গ্রাম। হাসি ফোটে গ্রামবাসীদের মুখে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *