Youtuber Riya Kumari Murder Case: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের তদন্তে সাফল্য, গ্রেফতার অস্ত্র সরবরাহকারী – one more arrested from jharkhand ranchi in riya kumari murder case


West Bengal Local News ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া খুনের ঘটনায় বৃহস্পতিবার ঝাড়খন্ডের রাঁচি থেকে মোহিত কুমার নামে এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাগনান থানার পুলিশ। সূত্রের খবর, খুনের সময় সেই অস্ত্র সরবরাহ করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই অনেক তথ্য পাওয়া যাবে বলে অনুমান। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

গত বছর ২৮ ডিসেম্বর ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার (Bagnan Police Station) অন্তর্গত চন্দ্রপুর এলাকায় গাড়ির মধ্যে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ঝাড়খন্ডের অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari) ওরফে ইশা আলিয়াকে (Isha Aliya)। ঘটনায় তদন্তে নেমে মৃত অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার এবং দেওর সন্দীপ কুমারকে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। এদিন এই ঘটনায় গ্রেফতার তৃতীয় জন।

Riya Kumari Murder Case : ‘মেয়েকে মায়ের থেকে আলাদা করতে পারব না…খুন করিনি’, অভিনেত্রী রিয়া হত্যায় নিজের অবস্থানে অনড় প্রকাশ

হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে খবর, ধৃত মোহিত কুমার বিভিন্ন ব্যবসার সঙ্গে বেআইনি অস্ত্র বিক্রি করত। অভিনেত্রী রিয়ার স্বামী প্রকাশ কুমারকে সে অস্ত্র বিক্রি করেছিল বলে দাবি সূত্রের। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান, তদন্তে জানতে পারা গিয়েছে, প্রকাশ কুমার ধৃতের কাছ থেকে অস্ত্র কিনেছিল। তদন্তের স্বার্থে ওকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ সুপার।

Riya Kumari Murder : ‘নিজের ভাইয়ের হাতেই খুন রিয়া…’, বিস্ফোরক অভিযোগ প্রকাশের বাবার

২৮ ডিসেম্বর ভোর রাতে ইউটিউবার ইশা আলিয়ার খুনে চাঞ্চল্য ছড়ায় এরাজ্যেও। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেছিলেন ভোরবেলা জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে তিনি বাথরুম করছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী একটি গাড়িতে করে এসে তার স্ত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনতাই করার সময় রিয়া বাধা দেওয়ায় তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। যদিও পরে ইশা আলিয়ার দাদা প্রকাশ কুমার এবং সন্দীপ কুমারের নামে বাগনান থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেফতার করে। এরপর দু’জনকে পুলিশ হেফাজতে নিয়ে কয়েক দফার জিজ্ঞাসাবাদ করার পর বর্তমানে জেল হেফাজতে আছে। আর এরপর বৃহস্পতিবার রাতে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *