ক্লাবের অনুষ্ঠানে তৃণমূল বিধায়কের পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলারা….Tribal women wash feet of TMC MLA Humayun Kabir


কিরণ মান্না: পা ধুয়ে দিচ্ছেন আদিবাসী মহিলারা! সেই ভিডিয়ো আবার নিজেই পোস্ট করলেন ফেসবুকে। তারপর? ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিতর্কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। 

তখনও চাকরি মেয়াদ বাকি ছিল প্রায় মাস দুয়েক। একুশের বিধানসভার ভোটের আগে ইস্তফা দেন চন্দননগরের তৎকালীন পুলিস কমিশনার হুমায়ুন কবীর। কেন? পূর্ব বর্ধমানের কালনায় মুখ্যমন্ত্রীর জনসভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি। এখন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী, একসময়ে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীও ছিলেন প্রাক্তন এই পুলিসকর্তা।

আরও পড়ুন: মমতাকে দ্বিতীয়বার ডিলিট, ‘যোগ্য ব্যক্তি-ই পেলেন’, মত রাজ্যপালের

গতকাল, রবিবার ডেবরার প্রত্যন্ত এলাকায় একটি ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক হুমায়ুন। সেই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি ফেসবুকে পোস্টও করেছেন তিনি। সঙ্গে বেশ কয়েকটি ভিডিয়ো-ও। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, খোলা মাঠে খাটিয়ার উপর বসে রয়েছেন বিধায়ক। আর তাঁর পা ধুইয়ে দিচ্ছেন আদিবাসী মহিলারা! 

কেন তৃণমূল বিধায়কের পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলারা? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাঁদের  আবেগ,বিশ্বাস দিয়ে কাউকে শ্রদ্ধা জানাতেই পারেন। কিন্তু কোনও জনপ্রতিনিধি যখন জোর করে সেটা করতে বাধ্য করেন, তখন কোথাও একটা ঔদ্ধত্য, অহংকার কাজ করে’। তাঁর আরও বক্তব্য, ‘কাউকে শ্রদ্ধা করেও কোনও বাধা নিষেধ না মেনেও পা ধুঁইয়ে দেওয়া হয়, এটা আমাদের দেশের বিভিন্ন জায়গায় এটা হয়। কিন্তু জনপ্রতিনিধি যখন সেটা পোস্ট করেন, তখন  তাঁর রুচি, সংস্কৃতির প্রমাণ পাওয়া যায়। বোঝা যায়, তিনি যে দলে রয়েছেন, সেই দলের আদিবাসীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কীরকম’?

এই ঘটনাকে অবশ্য ‘অতিথি অ্য়াপায়ণের রীতি’ হিসেবে দেখছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘এটা কোনও প্রথা বা রীতি কিনা, আমার জানা নেই। অনেকের অনেকরকম রীতি থাকে অতিথি অ্যাপায়ণের’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *