প্রোজেক্ট কে-র শ্যুটিং চলাকালীন আহত অমিতাভ বচ্চন, নিজের ব্লগে জানালেন বিগ বি । Amitabh Bachchan in his blog updated about his injury during the shooting of project k


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আহত বিগ বি। হায়দ্রাবাদে প্রোজেক্ট কে সিনেমার শ্যুটিঙের সময় তিনি চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। নিজের ব্লগে এই খবর জানিয়েছেন আমিতাভ বচ্চন নিজেই। এই ঘটনায় বিগ বি পাঁজরের কার্টিলেজ ভেঙেছে বলে জানিয়েছেন সিনিয়ার বচ্চন।

নিজের ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘হায়দ্রাবাদে প্রজেক্ট কে-এর শুটিংয়ের সময়, অ্যাকশন শটের সময়, আমি আহত হয়েছি.. পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের খাঁচার পেশী ছিঁড়ে গিয়েছে.. শ্যুট বাতিল হয়েছে .. ডাক্তারের সঙ্গে কথা হয়েছে এবং হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করা হয়েছে এবং এরপরে বাড়ি ফিরেছি.. স্ট্র্যাপিং করা হয়েছে এবং বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে .. হ্যাঁ এটি বেদনাদায়ক.. নড়াচড়া এবং শ্বাস-প্রশ্বাসের ফলে ব্যাথা হচ্ছে.. তাঁরা জানিয়েছেন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে.. ব্যথার জন্য কিছু ওষুধও খাচ্ছি..’

আরও পড়ুন: Monami Ghosh: বিকিনি পরে সমুদ্র স্নানে ‘মৎস্যকন্যা’ মনামী! ‘মিনি উর্ফি’, খোঁচা নেটপাড়ার…

তিনি আরও লিখেছেন, ‘সুতরাং সমস্ত কাজ যা করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এবং সুস্থ না হওয়া পর্যন্ত সবকিছু স্থগিত অথবা বাতিল করা হয়েছে..’

নিজের ব্লবে বিগ বি আরও জানিয়েছেন, ‘আমি জলসায় বিশ্রাম করছি এবং সমস্ত প্রয়োজনীয় কাজকর্মের জন্য একটু নড়াচড়া করছি.. তবে হ্যাঁ বিশ্রামে রয়েছি এবং শুয়ে রয়েছি’।

আরও পড়ুন: Watch Viral Video: ‘সাদা সাদা কালা কালা’ গানে বুঁদ দুই বাংলা, ভাইরাল নচিকেতা-রবি-চঞ্চলের যুগলবন্দি…

সব শেষে শুভাকাঙ্খিদের সঙ্গে দেখা করতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্খীদের সঙ্গে দেখা করতে পারব না.. তাই আসবেন না.. এবং যারা আসতে চান তাদের যতটা পারেন জানিয়ে দিন.. বাকি সব ঠিক আছে..’

প্রজেক্ট কে একটি ফ্যান্টাসি ড্রামা যাতে প্রভাসকে একটি নতুন অবতারে দেখা যাবে। সি অশ্বিনী দত্ত-র সিনেমায় তারকা দীপিকা পাড়ুকোনকে প্রধান মহিলা চরিত্রে দেখা যাবে এবং বাহুবলী তারকার সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন। প্রজেক্ট কে ২০২৪ সালে সিনেমা হলে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। অশ্বিনী দত্ত আগে বলেছিলেন যে ছবিটি ‘বিষ্ণুর আধুনিক অবতার সম্পর্কে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *