West Bengal Doctors: বেসরকারি ক্লিনিক-হাসপাতালে ডাক্তার দেখাতে একবার ফি দিলেই ১৫ দিন ফ্রি, জারি নির্দেশিকা – clinical establishment regulatory commission issues new notification over doctors fees


চিকিৎসকদের ফি নিয়ে বড় সিদ্ধান্ত ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের। রোগী দেখার জন্য একবার ফি নিলে বা টাকা চার্জ করলে পরবর্তী ১৫ দিন সেই রোগীর থেকে রিপোর্ট দেখানোর জন্য আর কোনও চার্জ নিতে পারবেন না চিকিৎসকেরা। এই মর্মে নির্দেশিকা জারি করল Clinical Establishment Regulatory Commission।

সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে নজরদারির সঙ্গে সঙ্গে বেসরকারি ক্ষেত্রেও চিকিৎসকদের ফিজ নেওয়ার নিয়ম বেঁধে দিল রেগুলেটরি কমিশন। এতদিন পর্যন্ত রোগীকে একবার পরীক্ষার বদলে চিকিৎসকেরা নির্দিষ্ট ফি চার্জ করলে সাধারণত তার পরবর্তী সাতদিন পর্যন্ত রিপোর্ট দেখাতে কনসাল্টটেশন ফি লাগত না। কোথাও আবার অর্ধেক কনসাল্টটেশন ফি তে দ্বিতীয়বার সাতদিনের মধ্যে পরীক্ষা করা হয় রোগীকে। সেই নিয়মেই এবার বড় পরিবর্তন আনল Clinical Establishment Regulatory Commission।

West Bengal Government Holiday :জ্বর-শ্বাসকষ্টের বাড়বাড়ন্তে মধ্যেই ছুটি বাতিল ডাক্তারদের, ২৪ ঘণ্টাই খোলা থাকবে ফিভার ক্লিনিক

কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি ক্লিনিক হোক বা নার্সিংহোম অথবা হাসপাতাল, রোগীকে চার্জ নিয়ে একবার দেখার পর, পরবর্তী ১৫ দিন কোনও ফি ছাড়াই রিপোর্ট বা রোগীকে পরীক্ষা করতে হবে ডাক্তারদের।

এর ফলে উপকৃত হবেন বহু রোগী। সাধারণত একবার দেখানোর পর খরচার ভয়ে মধ্যবিত্ত পরিবার দ্বিতীয়বার চেক আপে যান না। এক্ষেত্রে সমস্যা হলে ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার চিকিৎসকের সঙ্গে বিনামূল্যেই পরামর্শ নেওয়া যাবে।

Adenovirus News : বড়রা সাবধান নয় বলেই সংক্রমণের কবলে শিশুরা

উল্লেখ্য, বর্তমানে রাজ্য জ্বর ও শ্বাসকষ্টের সমস্যার বাড়বাড়ন্ত। তার মধ্যে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসের প্রকোপ। এই সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও অন্যান্য হাসপাতালের অধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি সুপার এবং শিশুরোগ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের ছুটি বাতিল করে দেয় স্বাস্থ্য দফতর।

একইসঙ্গে চিকিৎসা পরিষেবায় যুক্ত সমস্ত সরকারি কর্মী এবং সমস্ত জেলার মুখ্য ও উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও ছুটি আপাতত বাতিল করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *