Calcutta High Court : বন্দির মৃত্যুতে কাঠগড়ায় জেল ও পুলিশ – calcutta high court offended for medinipur jail authority


এই সময়: জেল হেফাজতে কারাকর্মীদের মারে বন্দিমৃত্যুর ঘটনায় হাইকোর্টের রোষের মুখে পড়লেন পুলিশ ও জেল কর্তৃপক্ষ। জেলের চার ওয়ার্ডেন বন্দিকে পিটিয়ে জখম করলেন, জেল তাঁদের সাসপেন্ড করল, তার সাড়ে তিন মাস পরে হাসপাতালে মারা গেলেন বন্দি–কিন্তু কেন জেল কর্তৃপক্ষ পিটিয়ে মারার ঘটনা থানায় জানালেন না, এই ব্যাপারে আদালতের তৈরি প্রশ্নমালা ধরে জবাব দিতে হবে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারকে।

Purba Medinipur : রাতের অন্ধকারে নাবালিকাকে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ, কাঁথিতে গ্রেফতার ৩ যুবক
কেন মেদিনীপুর কোতোয়ালি থানা অভিযোগ পাওয়ার প্রায় ১৫ দিন পরে তা এফআইআর হিসেবে নথিভুক্ত করল, তারও লিখিত জবাব চেয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মাদক মামলায় ২০২০ সালে হাওড়ায় গ্রেপ্তার হন বলবিন্দর সিং নামে অমৃতসরের বাসিন্দা এক ট্রাক-চালক। পরে তাঁকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তর করা হয়। গত বছর ২৮ জুলাই মেদিনীপুর সংশোধনাগারে চার ওয়ার্ডেন তাঁকে বেধড়ক মারধর করেন।

Asansol Jail : শিরোনামে থাকা আসানসোল জেল ভিআইপি শূন্য
গুরুতর জখম বলবিন্দরকে কলকাতায় আনা হয়। এসএসকেএমে দীর্ঘ চিকিৎসা চলে। নভেম্বরে তিনি মারা যান। অমৃতসরের বাসিন্দা নিহতের স্ত্রীকে প্রথমে মৃত্যু-সংক্রান্ত কোনও তথ্য, নথিও দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকী তিনি ১৩ জানুয়ারি মেদিনীপুর কোতোয়ালি থানায় খুনের অভিযোগ জানানোর পরেও পুলিশ মামলা দায়ের করেনি। হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী মনজিৎ সিং। তাঁর অভিযোগ, হাইকোর্টে মামলা দায়েরের পর ২৭ জানুয়ারি দণ্ডবিধির ৩০৪ ধারায় এফআইআর রুজু করে পুলিশ।

Nadia News: প্রেমিকাকে রাস্তা থেকে সরাতে খুন! প্রেমিকের বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য নদিয়ায়
জেলের সঙ্গেই পুলিশের ভূমিকা নিয়েও তাই সন্দেহ প্রকাশ করেছে আদালত। দু’সপ্তাহ পরে শুনানিতে এই নিয়ে রিপোর্ট দিতে হবে আদালতে। আদালতের বক্তব্য, জেল সুপার ওই ঘটনায় চার জন ওয়ার্ডেনকে সাসপেন্ড করলেও কেন থানায় অভিযোগ করেননি, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পুলিশের তরফে প্রাথমিক রিপোর্টে জানানো হয়, প্রশান্ত কর্মকার, সুরেন্দ্রনাথ দাস, প্রাণতোষ ঘোষ ও অমল পাল–এই চার ওয়ার্ডেনকে সাসপেন্ড করেছেন জেল কর্তৃপক্ষ। বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *