Mamata Banerjee Kalighat Temple : ‘বাংলা নববর্ষের শুভনন্দন’, কালীঘাটে পুজো দিয়ে কী প্রার্থনা মমতার? – mamata banerjee offers prayer to kalighat temple before bengali new year


নববর্ষের প্রাক্কালে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তিনি পৌঁছন মা কালীর মন্দিরে। সেখানে বাংলার মানুষের মঙ্গল কামনায় পুজো দেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও তিনি ভক্তিভরে মায়ের পুজো দেন। ফুল-মালা, দুধ দিয়ে নিষ্ঠাভরে কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা যায় তাঁকে।

Mamata Banerjee : ‘শুভনন্দন’ জানিয়েই বঙ্গের মন চায় মধ্যপ্রদেশের শাড়ি
কী প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী?

এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “গোটা বিশ্বের তথা দেশের সব মানুষের জন্য, সকলের পরিবারের জন্য আমি মা কালীর কাছে পুজো দিয়েছি। যাতে সবাই সুস্থ থাকে, ভালো এবং সুন্দর থাকে, তার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।” এরপরই মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা এদিন সকলকে বলেন, “শুভ নববর্ষের শুভনন্দন। শুভেচ্ছা, ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা জানাই সকলকে। আসুন নব বৈশাখে বাংলার ঘরে ঘরে সুরভিত হোক, সুশভিত হোক। বাংলা বিশ্বের দরবারে নববর্ষে আরও প্রতিষ্ঠা পাক।”

রিফ্রেশ করতে থাকুন …



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *