Malda News : টাকার বিনিময়ে রেশন ডিলারশিপের লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য মালদায় – allegation of getting license of ration dealership in exchange of money in malda


West Bengal News : বেনিয়ম ও টাকার বিনিময়ে রেশন ডিলারশিপের লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল খাদ্য দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে। এই নিয়ে জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন এক আবেদনকারী। গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন চাঁচলের মহকুমাশাসক।

Ration Card Apply : নতুন রেশন কার্ড করাবেন? দুয়ারে সরকারেই করুন আবেদন, জানুন পদ্ধতি
জানা গিয়েছে, চাঁচল – ১ নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপগঞ্জে গ্রাহকদের রেশন পরিষেবা দিতে ২০২২ সালের ২০শে মে খাদ্য দফতরের তরফে স্বরূপগঞ্জ দুর্গামন্দিরের নিকটে নতুন রেশন ডিলারের জন্য একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। বিজ্ঞপ্তি দেখে তিনজন আবেদন করেন। যার মধ্যে একজন মহিলা অন্য দু’জন পুরুষ আবেদনকারী ছিলেন। যার মধ্যে স্বরূপগঞ্জ দুর্গা মন্দির লাগোয়া বাসিন্দা গোপাল চৌধুরী এই আবেদন করেছিলেন।

Kolkata Police: চাকরির বিনিময়ে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ, ধৃত কলকাতা পুলিশের ACP
আবেদনের পর শুরু হয় নথি যাচাই প্রক্রিয়া ও গোডাউন পরিদর্শন। কিন্তু কিছুদিন পর অভিযোগকারী গোপাল চৌধুরী জানতে পারেন, ১৫ কিমি দূরের এক মহিলা রেশন ডিলারশিপের লাইসেন্স পেয়েছেন। এই নিয়ে সম্পূর্ণ অর্থের বিনিময়ে ও বেনিয়মভাবে তাকে এই লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। জেলাশাসকের কাছে দায়ের করা লিখিত অভিযোগপত্রে স্বরূপগঞ্জের বাসিন্দা গোপাল চৌধুরী জানিয়েছেন, “২০২২ সালের ২০শে মে খাদ্য দফতরের তরফে স্বরূপগঞ্জে নতুন রেশনের দোকানের ডিলারশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল৷ আমি বেকার ছেলে৷

TMC Leader : তৃণমূল নেতার নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট, জমি দখল দলীয় কর্মীর
তাই ওই ডিলারশিপের জন্য যাবতীয় নথিপত্র সহ আমি আবেদন করেছিলাম ৷ পরবর্তীতে আমি জানতে পারি, চাঁচল শহরের বাসিন্দা কনিকাদেবীকেই রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়া হয়েছে৷ অথচ খাদ্য দফতরের তরফে যেসব জিনিস থাকা বাধ্যতামূলক করা হয়েছিল, তা কনিকাদেবীর নেই৷ যেমন, তিনি ভেরিফিকেশনের সময় কোনও গোডাউন তিনি দেখাতে পারেননি৷

Malda News : রাস্তা না থাকায় বিয়ে হয় না বাসিন্দাদের! মালদার গ্রামে ভোট বয়কটের ডাক
তিনি যে গোডাউনটি ভাড়া নিয়েছেন, সেখানে কোনও ভেন্টিলেশন নেই৷ ওই গোডাউনের সামনে লরি দাঁড়ানোর জায়গাও নেই৷ ওই গোডাউনটি মাত্র পৌনে এক শতক জমির উপর নির্মিত৷ গোডাউনটি অন্যের জমির উপর অবৈধভাবে তৈরি করা হয়েছে৷ এত কিছু সমস্যা থাকতেও খাদ্য দফতরের ইন্সপেক্টর অবৈধভাবে কনিকাদেবীকে রেশনের ডিলারশিপ পাইয়ে দিয়েছেন”৷

Bardhaman News : মেয়ের বিয়ের প্যান্ডেলের খুঁটি পোঁতাকে ঘিরে সংঘর্ষ, জখম তৃণমূল কর্মী
তিনি মনে করছেন, এর পিছনে টাকাপয়সার অবৈধ লেনদেন থাকতে পারে। গোটা বিষয়টি নিয়ে তিনি মালদার জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। রেশন ডিলারশিপের দুর্নীতির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক বলেন, “স্থানীয় আবেদনকারীকে বাদ দিয়ে ১৫ কিমি দূরের এক বাসিন্দাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি। তৃণমূলের আমলে এই দুর্নীতি সম্ভব। টাকার পরিমাণ বেশি পেয়ে এই লাইসেন্স প্রদান করা হয়েছে”।

যদিও চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, “লাইসেন্স পাইয়ে দেওয়া প্রশাসনের কাজ। তৃণমূলের কোনও হাত নেই”। তবে বিধায়কও বহিরাগত আবেদনকারীকে লাইসেন্স প্রদানে ঘোর আপত্তি জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *