Rainfall Forecast : রাজ্যবাসীর জন্য সুখবর, ৪৮ ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় বৃষ্টি – rainfall forecast for west bengal districts know the weather update


তীব্র গরমে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী। তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। এই অবস্থায় সকলেরই প্রশ্ন, হাসফাঁস গরম থেকে মুক্তি কবে? অবশেষে রাজ্যবাসীকে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া। শনিবার থেকে নামবে স্বস্তির বৃষ্টি। একাধিক জেলায় ফিরবে স্বস্তি।

Weather Update Today : অবশেষে স্বস্তির বৃষ্টি! শনিবার ভিজবে একাধিক জেলা

কবে থেকে বৃষ্টি?

তবে কি এবার একটু হলেও রেহাই মিলবে প্রচণ্ড গরম থেকে? হাওয়া অফিস জানাচ্ছে, শনিবারদক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনারয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।

যদিও বৃহস্পতিবার পর্যন্ত যদিও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম,ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে। তাপপ্রবাহ চলবে কলকাতা এবং আশপাশের অঞ্চলেও।

West Bengal Weather Forecast : কলকাতা ৪০, বাঁকুড়া ৪৩.৭! ইদেই নামবে স্বস্তির বৃষ্টি?
কলকাতায় বইছে লু!

প্রবলগরমে কার্যত নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর। বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০.৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে।

Rainfall Forecast : হাসফাঁস গরমে নাভিশ্বাস, চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

কোন জেলায় কত চড়ল পারদ?

বাঁকুড়া- ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস
ক্যানিংয়ে- ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস
মগরা- ৪২ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর- ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস
পানাগড়- ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস
আসানসোল- ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া- ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস
ব্যারাকপুর- ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *