Kaliaganj Tension : ‘এটা দেহ উদ্ধারের ছবি!’ কালিয়াগঞ্জের ঘটনায় বিষ্ময় প্রকাশ বিচারপতির – calcutta high court on kaliyaganj case


এক নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জ। CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই নাবালিকার পরিবার। বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার শুনানি হয়। এদিন নাবালিকার পরিবারের পক্ষে আইনজীবী বলেন, “ঘটনায় তার দেহ নৃশংস ভাবে টেনে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্টও পরিবারকে দেওয়া হয়নি। এই অবস্থায় রাজ্য পুলিশের উপর কোনও ভরসা নেই পরিবারের। ২০ এপ্রিল এই ঘটনাটি ঘটেছে। এখনও দেহ সৎকার করা হয়নি।”

Uttar Dinajpur : কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ! গ্রেফতার ছেলে-বাবা
অন্যদিকে,রাজ্যের আইনজীবীবলেন, “ছবিতে দেখা যাচ্ছে চারজন দেহ তুলে নিয়ে যাচ্ছে। ২০ তারিখ থেকে কালিয়াগঞ্জে এক যুবক এবং নাবালিকা নিখোঁজ হয়ে যায়। কয়েক ঘণ্টা পর থেকে পুলিশ অনুসন্ধান শুরু করে। পরের দিন সকালে একটি পুকুরের পাড় থেকে মেয়ের দেহ পাওয়া যায়। এই ঘটনায় অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়।”

ঘটনায় নাবালিকার পরিবারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেনরাজ্যের আইনজীবী। তিনি বলেন, “তদন্তে পরিবার সহযোগিতা করেনি। দেহ রেখে বিক্ষোভ শুরু হয়। আগুন লাগিয়ে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।”

Kaliyaganj Case: কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের
অন্যদিকে, কিছু ছবি দেখে বিচারপতি বলেন, “এটা দেহ উদ্ধারের ছবি!” রাজ্যের আইনজীবী বলেন, “কিছু দূরে গিয়ে দেহ কেড়ে নেওয়ার চেষ্টা হয়। দেহ এইভাবে নিয়ে যাওয়ার জন্য চারজনকে সাসপেন্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট বলছে, ওই নাবালিকার দেহে বিষ পাওয়া গিয়েছে। ধর্ষণের কোন চিহ্নও নেই।”

অন্যদিকে, পরিবারের তরফে এদিন আদালতে জানানো হয়, যাতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় সেজন্য দেহ দাহ করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ কবরে রাখা হয়েছে। বিচারপতির জানান, এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে বিষের কথা জানা যাচ্ছে।

IIT Kharagpur: ‘আত্মহত্যার দিকে নজর ঘোরানোর চেষ্টা…’, হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে খড়গপুর আইআইটির ছাত্রের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ
পাশাপাশি কলকাতাহাইকোর্টের বিচারপতিএদিন জানান, পুলিশকে তদন্তে অগ্রগতির বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। ময়নাতদন্তে হওয়া ভিডিয়ো, ছবি সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে তা পরে দেখবে কোর্ট। তবে এখনই দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট বিবেচনা করে দেখা হবে না। জাতীয় কমিশন শিশু অধিকার রক্ষা কমিশনকে কপি দিতে হবে পুলিশকে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ মে।

উল্লেখ্য, কালিয়াগঞ্জে নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় গোটা এলাকা। সাময়িকভাবে কালিয়াগঞ্জের কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভুয়ো খবরে যাতে পরিস্থিতির অবনতি হয়, সেই জন্য এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *