Sukanya Mondal News : বাবার মতো তিহাড়েই ঠাঁই অনুব্রত কন্যার, জেলে ধর্ম চর্চার আর্জি সুকন্যার – anubrata mondal daughter sukanya mondal has been sent to 13 day jail custody will be send to tihar jail


ED জেরায় কান্নায় ভেঙে পড়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, গোরু পাচার মামলা সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই, এই কথাই বারবার বলে এসেছেন তিনি। বাবার সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন সুকন্যা। কিন্তু, স্বস্তি পেলেন না তিনি।

রবিবার সুকন্যা মণ্ডলকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক নরেশ কুমার লাকা। এদিনই তিহাড়ে পাঠানো হবে সুকন্যাকে। তাৎপর্যপূর্ণভাবে তিহাড়েই রয়েছেন অনুব্রত মণ্ডলও। উল্লেখ্য, এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সুকন্যাকে আদালতে পেশ করা হয়। তিনি প্রতিদিন দশ মিনিট করে বাবা এবং বান্ধবী সুতপা পালের সঙ্গে ফোনে কথা বলার আর্জি জানিয়েছেন। ED জানিয়েছে, জেল কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় সেক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। পাশাপাশি সংশোধনাগারে ধর্মীয় বই পড়তে চান সুকন্যা।

Sukanya Mondal News : কোন পথে গোরু পাচার ঠিক করতেন সুকন্যা? দাবি ED-র
জানা গিয়েছে, এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সুকন্যা মণ্ডলকে উপস্থিত করা হয়। নতুন করে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি ED-র তরফে। আদালত তাঁকে ১৩ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১২ মে।

উল্লেখ্য, গোরু পাচার মামলায় অতীতে একাধিকবার তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডল কন্যাকে। কিন্তু, বিভিন্ন কারণে হাজিরা এড়িয়েছিলেন তিনি। গত বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তিন দিনের জন্য তাঁকে ED হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরেই তাঁকে এদিন আদালতে তোলা হয়।

Anubrata Mondal Daughter : ED হেফাজতেও বন্ধুর জন্য কেঁদে আকুল অনুব্রত কন্যা, কে এই সুতপা?
জানা গিয়েছে, জেরার মুখে ভেঙে পড়েছিলেন সুকন্যা। বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে চাইছিলেন তিনি। অন্যদিকে, তাঁর বান্ধবী সুতপা পালের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন তিনি। ED দফতরের বাইরে কান্নায় ভেঙে পড়েছিলেন সুতপাও। তিনি বলেছিলেন, “আমাকেও গ্রেফতার করে নিক। তাহলে অন্তত একসঙ্গে থাকতে পারব।”

Anubrata Mondal House : কাকার সঙ্গে ঝগড়া! সুকন্যার গ্রেফতারির পর খাঁ খাঁ করছে অনুব্রতর ‘পেল্লাই বাড়ি’
সূত্রের খবর, তিহাড়ে মেয়ের চিন্তায় ঘুম উড়েছে অনুব্রত মণ্ডলেরও। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার রাতে ঘুম হচ্ছে না, ঠিক মতো খাওয়া দাওয়াও করছেন না তিনি, জানা গিয়েছে এমনটাই। সূত্রের খবর, ED জেরার মুখে সুকন্যা বারবার জানিয়েছেন, গোরু পাচার মামলা নিয়ে তিনি কিছু জানেন না। যদিও তদন্তকারীদের সন্দেহের গেরোয় সুকন্যা।

তাঁর বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী? তা জানতে মরীয়া তদন্তকারীরা। উল্লেখ্য, অতীতে ED-র হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *