Recruitment Scam: ‘সুপারিশে যদি একটা চাকরি হয়েও থাকে…’, চিরকুট বিতর্কে মুখ খুললেন সুভাষ জায়া রমলা – ramala chakraborty wife of cpim leader subhas chakraborty opens mouth about recruitment scams


একের পর এক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় বর্তমানে যথেষ্টই কোণঠাসা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু, সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে বন সহায়ক নিয়োগ নিয়েও। এসবের মধ্যে ঘুরে ফিরে চলে আসে বাম জমানার চিরকুট প্রসঙ্গ। সুজন চক্রবর্তী হয়ে সেই অভিযোগে নাম ওঠে আসে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীরও। অভিযোগ সারবত্তাহীন বলে প্রথম থেকেই দাবি করে আসছে বাম নেতৃত্ব। এই নিয়েই এবার মুখ খুললেন সুভাষ জায়া সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী।

কয়েক সপ্তাহ আগে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছোট্ট কাগজ প্রকাশ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। দেখা যায়, কাগজটি আদতে সুজন চক্রবর্তীর একটি লেটারহেড। তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীকে ওই চিঠিতে উল্লেখ করা রয়েছে, ‘কথামতো পত্রবাহককে পাঠালাম। প্র্যাকটিক্যাল টেস্টে পাশ করেছে। করে দিতে হবে।” ০৫.০৫.০৭ তারিখ সহ সুজন চক্রবর্তীর সই রয়েছে। যদিও এই চিঠি বা চিরকুটের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। তারপর থেকে বারবার উঠে আসে চিরকুট প্রসঙ্গ।

কী বলছেন সুভাষ চক্রবর্তীর স্ত্রী?

CBI Raid: ‘বার বার টেট পাশ করেও চাকরি পায়নি আমার স্ত্রী…’, ক্ষোভ উগরে দিলেন অভিষেক ঘনিষ্ঠ জয়দীপ
এই সময় ডিজিটালের
পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কার মাথা থেকে চিরকুটের বিষয়টি বেরিয়েছে জানি না, তবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, সেখানে যদি ধরেওনি একটা চিরকুট পাওয়া যায়, তা নিয়ে এত বড় দুর্নীতি ঢাকা যায় না।’ তাঁর সংযোজন, ‘চিরকুট নিয়ে যে বলা হচ্ছে তা আদতে অ্যাপয়নমেন্ট লেটার। তার উত্তর আগেই সুজনের স্ত্রী মিলি চক্রবর্তী দিয়েছেন। তাই নিয়ে আমার কিছু বলার থাকতে পারে না। ‘

Recruitment Scam: বন সহায়ক পদে নিয়োগে অনিয়ম! মুখ খুললেন রাজ্যের তৎকালীন মন্ত্রী
রমলা বলেন, ‘আমার একটাই প্রশ্ন, যদি কোথাও কারও একটা চাকরি বাম আমলে সুপারিশে হয়েও থাকে সেটা যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে টাকার বিনিয়মে হয়েছে কি না তা দেখতে হবে। হয়নি। বামফ্রন্ট সরকারের সময় এমন চিরকুটে চাকরি হয়েছে বলে তো আমার জানা নেই।’

Shantanu Banerjee : দিনমজুরের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির টাকা!
সুভাষবাবুর সঙ্গে চিরকুটের কি যোগাযোগ? কেন তাঁর নাম ওঠে আসছে? রমলা বলেন, ‘চিরকুটের সঙ্গে কী যোগাযোগ জানি না, এসব করলে কি বাম আমলে সংবাদ মাধ্যম ওঁকে ছেড়ে দিত? কখন ছেড়েছে বলে তো আমার জানা নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *