সোমবার মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ এর উপস্থিতিতে ১০০ জন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে এই ছাতা তুলে দেওয়া হয় মধ্যমগ্রাম চৌমাথা ট্রাফিক কিয়স্কের সামনে । উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক নীহার রঞ্জন রায়। শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই কর্মসূচি নেওয়া হয়, যেখানে সকল কাউন্সিলর এবং ছাত্র যুবদের সহযোগিতা ছিল বলে জানান সুভাষ বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই উদ্যোগ বলে জানিয়েছে স্থানীয় কর্মী সমর্থকেরা। মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টাতেই এই উদ্যোগ, বলে জানান সুভাষ বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, এই উদ্যোগ নিয়ে DSP ট্রাফিক নীহার রঞ্জন রায় জানান পুরসভার এবং তৃণমূল কংগ্রেস দলের এই উদ্যোগ সময়োচিত। প্রচণ্ড গরমে সারাদিন রোদে দাঁড়িয়ে থাকাটা যে একটা ভীষণ কষ্টের কাজ, ট্রাফিক পুলিশের কাজটা যে ভীষণ পরিশ্রমের, সেটা যে ওঁরা উপলদ্ধি করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। সাধারণ মানুষও যদি এটা বুঝতে পারত তাহলে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও সহজ হত।” পুলিশ ছাড়াও বা তাদের পরিবার ছাড়াও অন্যরা যে বুঝতে পারছে যে পুলিশ রোদে কষ্ট করছে এই স্বীকৃতিটাই পুলিশের কাছে অনেক বড় পাওনা বলে মনে করেন DSP ট্রাফিক নীহার রঞ্জন রায়।
