Corona Update In West Bengal : রাজ্যে ধারাবাহিক কমছে করোনা আক্রান্তের সংখ্যা – the number of corona patients is continuously decreasing in west bengal


এই সময়: চলতি মাসের গোড়ার দিকে রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১১টিতেই কোভিড পজি়টিভিটি রেট ১০% বা তার বেশি হয়ে গিয়েছিল। তার মধ্যে ছিল কলকাতা এবং সংলগ্ন তিনটি জেলাও। কিন্তু সময় গড়াতে দেখা যাচ্ছে, সার্বিক ভাবেই করোনা সংক্রমণের হার কমেছে বাংলায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ২-৮ মে’র রিপোর্টও জানাচ্ছে, ১০ শতাংশ পজি়টিভিটি রেটের জেলা আগের চেয়ে কমে ৭ হয়ে গিয়েছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও নিম্নগামী রাজ্যে। বস্তুত, লাগাতার তিন দিন ধরে বাংলায় ধারাবাহিক কমছে করোনার অ্যাক্টিভ রোগী।

India Covid Update : দেশে করোনা ফের নিম্নমুখী, দৈনিক সংক্রমণ আড়াই হাজারের নিচে
মার্চের শেষ দিক থেকে এই দফায় মাথাচাড়া দিতে শুরু করেছিল কোভিড। এপ্রিলের গোড়ায় দেখা গিয়েছিল, অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৫০ থেকে ৪০০-র ঘরে ঘোরাফেরা করছে। ২০ এপ্রিল পর্যন্ত সংখ্যাটা ঊর্ধ্বগামী হলেও বৃদ্ধির গতিটা তেমন চড়া ছিল না। কিন্তু তার পরেই টেস্টের সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে পজিটিভ রোগীর সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করেছিল। এপ্রিলের শেষে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাংলায় ২০০০-এর গণ্ডি টপকে যায়। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, দৈনিক আক্রান্তের সংখ্যা এই দফায় সর্বোচ্চ হয়েছিল গত ২৬ এপ্রিল। তার পর দৈনিক আক্রান্তের সংখ্যা আর বাড়েনি। বরং কমেছে। পাল্লা দিয়ে কমেছে অ্যাক্টিভ রোগী বৃদ্ধির হারও।

India Covid Update : ফের বাড়ল দেশে দৈনিক সংক্রমণ, ১ দিনে করোনায় বলি ২২
৭ মে, রবিবার সর্বোচ্চ অ্যাক্টিভ কেস ছিল এ রাজ্যে। তার পর সোম, মঙ্গল ও বুধবারে দেখা গিয়েছে, অ্যাক্টিভ রোগীর সংখ্যাও লাগাতার কমে চলেছে। এবং রোগী যে কমছে, রোজকার প্র্যাক্টিসে তার আঁচ পাচ্ছেন চিকিৎসকরাও। মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ দীপঙ্কর সরকার বলেন, ‘করোনার লেখচিত্র এখন স্পষ্ট নিম্নগামী। এটা ঠিকই যে কয়েক সপ্তাহ আগে সংক্রমণটা মাথাচাড়া দিয়েছিল। কিন্তু সেটা আগের মতো বাড়াবাড়ি করবে, এমন আশঙ্কা কখনওই ছিল না। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে যে ক’জন করোনা রোগী পাচ্ছি, তাঁদের সবারই জ্বর-সর্দি-পেট খারাপের মতো মৃদু উপসর্গ।’

Corona Side Effects : ভুলছেন দেদার, ভাবনা অস্পষ্ট, ব্রেন ফগিংয়ের শিকার নন তো!
করোনা যে কমছে, তার ইঙ্গিত মিলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জেলাভিত্তিক সাপ্তাহিক পজ়িটিভিটি রিপোর্টেও। গোটা দেশেই এক চিত্র। দু’সপ্তাহ আগেও ১০% ও তার বেশি পজ়িটিভিটি রেট ছিল দেশের ১৫৬টি জেলায়, যার মধ্যে বাংলার ১১টি জেলা ছিল। এখন এমন জেলার সংখ্যা কমে দেশে ৭৮টি এবং বাংলায় ৭টি। সারা দেশে ৫% বা তার বেশি পজ়িটিভিটি রেট যুক্ত জেলার সংখ্যাও ১৭৬ থেকে কমে দাঁড়িয়েছে ৭৮-এ। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, মে মাসের শেষেই আশা করা যায় করোনার চলতি প্রকোপ পুরোপুরি কমে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *