Narendrapur Assault : বাড়ি ফাঁকা থাকলে জড়িয়ে ধরত শ্বশুর! স্বামীর পাশেই শাশুড়ি, থানায় গৃহবধূ – minor daughter in law lodged complaint against father in law of physical assault at narendrapur


বাড়িতে কেউ না থাকার ফায়দা নিয়ে নাবালিকা পুত্রবধূকে যৌন নির্যাতনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (Dakshin 24 Pargana News) নরেন্দ্রপুরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শ্বশুর। এমনকী নাবালিকার স্বামী সহ অন্যান্যরাও গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তাঁদের সন্ধান শুরু করেছে। তাঁদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে।

Kolkata News : সিনেমায় অভিনয়ের টোপ, স্টুডিয়োয় ধর্ষণ নাবালিকাকে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে ওই নাবালিকার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় শ্বশুরের অত্যাচার। বাড়িতে কেউ না থাকলে ওই নাবালিকাকে শ্বশুর যৌন নির্যাতন করত বলে অভিযোগ। এমনকী গোটা ঘটনার কথা স্বামী ও শাশুড়িকে জানিয়েও কোনও লাভ হয়নি। উলটে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

নির্যাতিতার অভিযোগ, প্রতিদিন সবাই বাড়ি থেকে কাজে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে আসত শ্বশুর। তখনই নাবালিকাকে একা পেয়ে তাঁকে যৌন নির্যাতন করা হত। এমনকী বিভিন্ন সময়ে শ্বশুর তাঁকে কু-ইঙ্গিত করত বলেই অভিযোগ ওই নাবালিকার। এমনকী যে যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে না পারে, সেই কারণে তালা বন্ধ করে রাখা হত।

DYFI Protest : নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, মগরায় বিক্ষোভ DYFI-র
নির্যাতিতা বলে, ‘শ্বশুর কাজে যাওয়ার নাম করে বাইরে চলে যেত। পরে সে আবার ফিরে এসে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করত। আমাকে জড়িয়ে ধরত, অশালীন ইঙ্গিত করত। শাশুড়িকে বললে তিনি বলত, শ্বশুর তোমাকে আদর করে। স্বামীকে বলতে গেলে সে আমাকে মারধর করা হত। পণ না দেওয়ার কারণে আমাকে নিগ্রহ করা হত।’

Tollywood Actress : টলিউডের অভিনেত্রীর বাড়িতে চড়াও প্রাক্তন স্বামী, অ্যাসিড হামলার হুমকি!
সে আরও বলেন, ‘আমাকে ঘরে বন্ধ করে রাখা হত। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এমনকী গ্যাসও খুলে রাখা হত। যাতে বোমা বিস্ফোরণ হয়ে আমি মরে যাই। এইভাবে দিনের পর দিন আমার উপর অত্যাচার করা হয়েছে। আমি অভিযোগ জানানোর পর আমার মাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার মাকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি করা হচ্ছে। পুলিশ জানিয়েছে ব্যবস্থা নেবে। এখন দেখা যাক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *