আধঘণ্টার প্রবল ঝড়ে লন্ডভন্ড হল কলকাতা। একাধিক রাস্তায় দমকা হাওয়ায় উপড়ে পড়ল গাছ। গাড়ির উপর গাছ পড়ে ভয়ংকর বিপত্তি শহরের একাধিক জায়গায়। ব্যাপক যানজটের স্বীকার অফিসফেরত যাত্রীরা। ছিড়ে পড়েছে বিদ্যুতের তারও। পরিস্থিতি সামাল দিতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।
এদিন বিকেলের পর থেকে কালো মেঘে ঢাকা পড়ে যায় কলকাতার আকাশ। সঙ্গে চলে প্রবল বেগে ঝোড়ো হাওয়া। কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয় মহানগরে। কয়েকদিনের হাসফাঁস করা তীব্র অস্বস্তিকর গরম থেকে রেহাই মেলে শহরবাসীর। কিন্তু, এই আচমকা ঝড়ের জেরে শহরের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে একটি গাড়ির মাথায় গাছ ভেঙে পড়ে। এক আইনজীবীর গাড়ির সামনের বনেটের উপর ওই গাছটি ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান তিনি। এলাকায় সাময়িক যানজট তৈরি হয়। পর পর সার বেধে গাড়ি দাঁড়িয়ে পড়ে। এ ছাড়াও রেড রোডে যান চলাচলের গতি স্লথ হয়ে পড়ে। যানজটে নাকাল হয়ে পড়েন রাসবিহারী অ্যাভিনিউ, গল্ফ গ্রিন, ময়দান, পার্ক স্ট্রিট, সাদার্ন অ্যাভিনিউর যাত্রীরা। ট্রাফিক সিগন্যালে দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা যায় গাড়ি-বাস। দ্রুত এই পরিস্থিতির সমাধান করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।