Suvendu Adhikari Calcutta High Court : কনভয়ের ধাক্কায় মৃত্যুর ঘটনায় স্বস্তি শুভেন্দুর, CRPF আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের – suvendu adhikari convoy case calcutta high court gives new interim directive


West Bengal News পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরের কাছে শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয় শেখ ইসরাফিল (৩৩) নামক এক ব্যক্তির। ঘটনায় CID তদন্তের নির্দেশ দেওয়া হয়। কনভয় বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানায়, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত চালিয়ে যেতে পারে রাজ্য। এই মামলার পরবর্তী শুনানি ১৩ জুন। আদালত আরও জানায়, যেহেতু এই মামলাটি বিচারাধীন তাই যদি রাজ্য পুলিশ নোটিশ পাঠায় সেক্ষেত্রে তাতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই।

Suvendu Adhikari : হাইকোর্টে ধাক্কা রাজ্যের, সিমলাপালে শুভেন্দুর সভার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার
শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, কনভয় যে রুট দিয়ে যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না রাজ্যের তরফে। এই মামলার প্রেক্ষিতে VIP-দের নিরাপত্তার জন্য কী ব্যবস্থার আয়োজন করা হয় তা বিস্তারিত জানতে চেয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। কীভাবে রুট লাইনিং করা হয়, কী বন্দোবস্ত থাকে সেই যাবতীয় তথ্য জমা দেওয়ার কথা জানিয়েছিল আদালত।

এবার এই মামলায় অন্তর্বর্তী নির্দেশে উল্লেখযোগ্য নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন শেখ ইসলাফিল। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়।

Suvendu Adhikari : কনভয়ে পুলিশের মূল গাড়ি বাতিল করেন শুভেন্দু: রাজ্য
ইসরাফিলের পরিবার জানিয়েছিলেন, কাজ থেকে ফিরে এই ব্যক্তি তাঁর মায়ের শারীরিক অসুস্থতার বিষয়ে জানতে পারেন। এরপরেই তিনি মায়ের জন্য ওষুধ কিনতে সাইকেলে নিয়ে বার হন। ওষুধ কিনে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

Suvendu Adikari : শুভেন্দুর কনভয়ের ধাক্কা, আজও শুনানি
ইসরাফিলের পরিবারের হাতে পাঁচ লাখ টাকার আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। এদিকে এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “এতটা দম্ভ যে একজন মানুষকে পিষে চলে যায়, পিছন ফিরে তাকায় না। এখন তিনি বিরোধী দলে রয়েছেন। তাতেই এই অবস্থা! ক্ষমতায় এলে কী করবেন!”

জেলার তৃণমূল নেতৃত্বও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এই ঘটনাকে সামনে রেখে। পালটা জবাব দিতে তৃণমূলকে আক্রমণ করেন BJP নেতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *