Bengal Weather Today: ঝড়-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়, মঙ্গলবার থেকে বৃষ্টির নতুন স্পেল


অয়ন ঘোষাল: ঝড়-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়। আগামী মঙ্গলবার বাড়বে ঝড়বৃষ্টি। মঙ্গলবার থেকে নতুন করে স্পেল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির।

উত্তরবঙ্গ

মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় এবং তারপর মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ঝড়বৃষ্টি বাড়তে পারে। হতে পারে ঝড় বা শিলাবৃষ্টি।

দক্ষিণে ঝড়বৃষ্টি

হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামী দুই দিন সম্ভাবনা কমলেও এই জেলাগুলিতেই এক পসলা ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Panihati: শিউলি নেই,শিশির নেই! তবু পানিহাটি থেকে অস্ট্রেলিয়া যাচ্ছে দুর্গাপ্রতিমা…

পশ্চিমে তাপপ্রবাহ

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রবি ও সোমবার তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে। বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমতে পারে।

মঙ্গলে দুর্যোগ

মঙ্গল ও বুধবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি সব জেলাতে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত, শিলা বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা

আগামী দুদিন তাপমাত্রা সামান্য বাড়লেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। গরম ও অস্বস্তি দুটোই বাড়বে।

তাপমাত্রার পরিসংখ্যান

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ।

আরও পড়ুন: Malbazar: জঙ্গল থেকে বেরিয়ে এসে দুপুরবেলার টিফিন খেয়ে গেল হাতি…

সিস্টেম

অক্ষরেখা বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত থাকবে। আরও বেশি সক্রিয় হবে সোমবারের পরে। এর টানে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে সাগর থেকে। এই জলীয় বাষ্প বেশিরভাগ উত্তরবঙ্গ ও সিকিমের দিকে যাচ্ছে।

ভিন রাজ্যে

তাপপ্রবাহের পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত ছত্রিশগড় এবং ঝাড়খন্ড এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস। আজ ও কাল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস  গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কোঙ্কন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা রাজ্যে।

আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম এবং মেঘালয়ে। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আগামী সোমবার ও মঙ্গলবার উত্তরপ্রদেশ রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিদর্ভে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী চার পাঁচ দিন ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *