Pradhan Mantri Awas Yojana : নজরে স্বচ্ছতা, রাজ্যে অডিট গ্রামীণ আবাসে – mamata banerjee government has decided to conduct an audit to take account of the expenditure on the pradhan mantri gramin awas yojana


তাপস প্রামাণিক
প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বাড়ি তৈরি করা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে বেশ কিছু দিন ধরেই রাজ্য-কেন্দ্রের তাল ঠোকাঠুকি চলছে। এই আবহেই এ বার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় খরচের হিসাব নিতে অডিট করানোর সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্ন সূত্রের খবর, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা রূপায়ণে সত্যিই কোনও আর্থিক বেনিয়ম হয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে ক্যাগের অনুমোদিত কোনও সংস্থাকে দিয়েই অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Pradhan Mantri Awas Yojana : টাকা না এলেও আজ কেন্দ্রের বৈঠকে রাজ্য
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করতে গিয়ে যদি কোনও অনিয়ম হয়ে থাকে, সেটা সংশোধন করা দরকার। যেমন, অনেকে টাকা নিয়েও বাড়ি সম্পূর্ণ করেননি। মাঝ অবস্থায় ফেলে রেখেছেন। তেমন হলে এঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। সে জন্যেই অডিট করানো হচ্ছে। অডিট হলে সবটা জানা যাবে।’

Pradhan Mantri Aawas Yojana : গৃহসমীক্ষার জায়গায় হচ্ছে জনসমীক্ষার কাজ! অভিযোগে আশা কর্মীকে হেনস্থা, শোরগোল গোঘাটে
এ নিয়ে অবশ্য প্রশাসনিক মহলে শোরগোল পড়েছে। সরকারি আধিকারিকদের অনেকের আশঙ্কা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সঠিক অডিট হলে অনেক দুর্নীতি এবং বেনিয়মই সামনে চলে আসতে পারে। সেটা হলে সরকারের বিড়ম্বনা বাড়বে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, সল্টলেকে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সদর কার্যালয় ছাড়াও রাজ্যের ৩৪৫টি ব্লকে গ্রামীণ আবাস যোজনার যাবতীয় খরচের হিসাব পরীক্ষা করে দেখা হবে।

PM Awas Yojana : গ্রামীণ আবাস যোজনার অডিট করাচ্ছে সরকার
পঞ্চায়েত দপ্তরের এক শীর্ষ কর্তার ব্যাখ্যা, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে টাকা বরাদ্দ করে, সেটা কী ভাবে খরচ হবে, তার সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেটা কেন্দ্রীয় সরকারই ঠিক করে দেয়। রাজ্যকে সেই নির্দেশিকা মেনে কাজ করতে হয়। বাস্তবে আদৌ সেটা হচ্ছে কিনা, তা সরেজমিনে খতিয়ে দেখবেন অডিটররা। বাড়ি তৈরির জন্যে ইট, বালি, সিমেন্ট, লোহা-সহ বিভিন্ন সামগ্রী কিনতে হয়। সেই কেনাকাটার কাজ নিয়ম মেনে হয়েছে কিনা, সেটাও দেখা হবে।

পঞ্চায়েত দপ্তরের খবর, ২০২২-‘২৩ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় যে সব বাড়িঘর তৈরি হয়েছে, মূলত সেগুলিরই অডিট হবে। ব্যাঙ্ক লেনদেনের তথ্যও যাচাই করা হবে। অডিটররা যাতে কোনও রকম বাধার মুখে না পড়েন, সে জন্যে অফিসারদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। রাজ্যের প্রায় প্রতিটি জেলা এবং ব্লকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অডিট হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *