Mango Price: জলের দরে হিমসাগর, ৬-৮ টাকা কিলোয় বিক্রি হচ্ছে সুস্বাদু আম! – himsagar mango are selling in very cheap rate in nadia


জলের দলে বিকোচ্ছে ফলের রাজা আম। ৬ থেকে ৮ টাকা পাইকারি কিলো দরে বিক্রি হচ্ছে রসে টসটসে হিমসাগর আম। কোনও ভুয়ো খবর নয়, সত্যিই এতই সস্তায় বিকোচ্ছে সুস্বাদু আম। এমনই চিত্র দেখা গেল নদিয়ার মাজদিয়ার পাইকারি বাজারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও প্রচুর পরিমাণে আমের ফলন হয়। হিমসাগর, বোম্বাই বিভিন্ন প্রজাতির আমে গরমকালে বাজার ছেয়ে যায়। বিগত বেশ কয়েক বছরের মধ্যে এবার আমের ফলনের পরিমাণ অত্যাধিক বেশি। তাতে প্রথমদিকে আমের ফলন দেখে চাষিরা অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু এখন তাদের পরিস্থিতি খুবই সংকটজনক। লাভের বদলে বিপুল ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।

Miyazaki Mango: গাছে ১৫ কোটির আম! চিন্তায় ঘুম উড়েছে বীরভূমের বাসিন্দার, সুরক্ষা চাইতে থানার দ্বারস্থ

এবারে আমের ফলন তুলনামূলকভাবে অনেকটাই বেশি। অন্যদিকে তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে বিগত বেশ কয়েক বছরের রেকর্ড। ৪০ ডিগ্রী পার করে গিয়েছে এবারে তাপমাত্রা। সেই কারণে সময়ের আগেই পেকে যাচ্ছে সমস্ত আম। আর এর ফলেই চাষীদের দেখা দিয়েছেন নতুন করে এক সমস্যা। অতিরিক্ত তাপমাত্রার জেরে সময়ের আগে গাছের মধ্যেই সমস্ত আম পেকে যাওয়ার ফলে চাষিরা বাধ্য হয়ে সেই আম নিয়ে আসছে মাজদিয়ার সবজি আড়তে।

Aam Utsav : সরবত থেকে আমের মিষ্টি! দু’বছর পর ফের আম উৎসব ঘিরে উন্মাদনা পূর্বস্থলীতে

চাহিদার থেকে ফলন তুলনামূলকভাবে বেশি হওয়ার ফলে সেই আমের উপযুক্ত দাম পাচ্ছে না বলে অভিযোগ করেন আম চাষিরা। এছাড়াও মাজদিয়া সবজি আরতে নির্দিষ্টভাবে কোন হীমঘর বা কোল্ড স্টোরেজ না থাকার কারণে অতিরিক্ত আম গুলি কোথাও সংরক্ষণ করা যাচ্ছে না। যার ফলে রীতিমতো বাধ্য হয়েই এক কথায় জলের দরে আম বিক্রি করে দিতে হচ্ছে আম চাষীদের। চাষিরা জানান, ৬ টাকা থেকে ৮ টাকা কিলো দরে পাইকারি হারে আম বিক্রি করে দিচ্ছেন আম চাষিরা। আর এর ফলেই উপযুক্ত দাম না পাওয়ার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন আম চাষিরা।

Miyazaki Mango: বাগানে লাখ টাকার আম, চুরির ভয়ে ঘুম উড়েছে মান্নানের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *