BJP প্রার্থীর স্বামী রেজাউল হক অভিযোগ করে বলেন, “মনোনয়নপত্র জমা করার পর থেকেই আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হত। শুক্রবার রাতে আমাকে ফোন করে ডাকে একই বুথের তৃণমূল প্রার্থী সালমা সুলতানের স্বামী তথা তৃণমূল নেতা এমডি আনোয়ার আলি। এরপর এমডি আনোয়ার আলি সহ ৬ থেকে ৭ জন আমাকে বেধড়ক মারধর করে। আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়”।
কিন্তু কোনওমতে সেখান থেকে পালিয়ে প্রাণরক্ষা হয় BJP প্রার্থীর স্বামী রেজাউল হকের, এমনটাই জানিয়েছেন তিনি। রাতেই BJP প্রার্থীর স্বামীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু বলেছেন, “এই সমস্ত মিথ্যা অভিযোগ তুলে মানিকচকে বাজার গরম করতে চাইছে BJP। আসলে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই তারা ভয় পাচ্ছে। মালদা জেলায় সব থেকে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব মিটেছে।
তাই এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন”। যদিও একথা মেনে নিতে রাজি নয় BJP। মালদা জেলা স্তরের এক শীর্ষ BJP নেতা বলেছেন, “শুধু মানিকচক না, জেলার অনেক জায়গাতেই চাপের মুখে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল আমাদের প্রার্থীদের। কিন্তু তাঁরা দৃঢ় মন নিয়ে লড়াই করেছেন।
তাই এবার তাঁদের হুমকি দিতে ও মারধর করতে শুরু করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। একই কারণে মানিকচকে আমাদের প্রার্থীর স্বামীকে শুক্রবার মারধর করা হয়েছে। আমরা সম্পূর্ণ বিষয়টির ওপরে নজর রেখেছি। পুলিশ কতদূর কি করে সেটাও দেখা হবে। তারপর আমরা আমাদের মতো ব্যবস্থা নেব”।
