Siliguri News : চুলকাচ্ছে গা, জামা পরলে জ্বলছে শরীর! শিলিগুড়ির রাস্তায় কিলবিল করছে শয়ে শয়ে পোকা – siliguri citizen suffering problems of caterpillar in 24 no ward


ঘরে বাইরে শয়ে শয়ে শুঁয়োপোকা। ঘরের মধ্যে তো রয়েছে। এমনকি রাস্তায় কিলবিল করতে শুঁয়োপোকা। এমনই অবস্থা শিলিগুড়িতে। শুঁয়োপোকার উপদ্রবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এমনই অবস্থা শিলিগুড়িতে। শুঁয়োপোকার উপদ্রবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। অথচ বিষয়টি কাউন্সিলরকে জানালেও সমস্যার সমাধান হয়নি। সকাল থেকে বাড়ি ও এলাকায় শুঁয়োপোকা দূর করতে এখন সময় কাটছে বাসিন্দাদের।

জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই শুঁয়োপোকার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে শিলিগুড়ি পুরনিগমের বেশকিছু এলাকা। এরমধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সবথেকে বেশী সমস্যায় পড়তে হচ্ছে। সেখানে কিছু গাছ থেকে ঝাঁকে ঝাঁকে শুঁয়োপোকা বাড়িগুলিতে ঢুকে পড়ছে। এমনকি রাস্তা জুড়ে চারিদিকে শুঁয়োপোকা ঘুরছে। ফলে শিশুদের নিয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারা।

Dengue : নিকাশি-নালার বেহাল দশা! বাঁকুড়ায় মিলল ডেঙ্গি আক্রান্তের সন্ধান
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, অনেকেই বাড়ির মধ্যে শুঁয়োপোকার প্রবেশ রুখতে কেরোসিন তেল দিয়ে ঘর মুছছেন। আবার কেউ দিনভর দরজা জানালা বন্ধ কর রাখছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছেনা। এখন শুঁয়োপোকার উপদ্রব থেকে কীভাবে বাঁচবেন সেটাই ভাবছেন।

২৪ নম্বর ওয়ার্ডের ভারতনগর ও ফুলেশ্বরী রেলগেট সংলগ্ন এলাকায় এই শুঁয়োপোকার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ সেখানকার বাসিন্দাদের। প্রায় লক্ষাধিক শুঁয়োপোকা এখন সেখানে রাস্তায় ও বাড়িগুলিতে রয়েছে বলেও দাবি বাসিন্দাদের। কবে যে এই সমস্যার সমাধান হবে, তা নিয়ে এখনও ভাবনা চিন্তা করছেন স্থানীয়রা।

Assam Flood Latest News : অসমের বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও জলবন্দি দেড় লাখ মানুষ
অমল সরকার নামে এক বাসিন্দা বলেন, ‘শুঁয়োপোকা দেখে সকলেই ভয় পান। এখন কয়েকদিন ধরে এলাকায় থাকা যাচ্ছেনা। মাঝেমধ্যেই শরীরে শুঁয়োপোকা উঠে যাচ্ছে। এরপর শরীরে চুলকোনি হচ্ছে। এবিষয়ে স্থানীয় কাউন্সিলরকেও জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও উপায় বের করা হয়নি। শিশুদের নিয়ে সকলেই আতঙ্কে রয়েছি। হঠাৎ করে কীভাবে এতো শুঁয়োপোকা এলাকায় এলো সেটাই ভাবছি সকলে। কিছু গাছ থেকে শুঁয়োপোকাগুলি ঘরে ঘরে ঢুকে যাচ্ছে।’

বাণী পাল নামে আরও এক বাসিন্দা বলেন, ‘আমাদের এখানে শুঁয়োপোকার উপদ্রব বাড়ছে। টেকা মুশকিল হয়ে যাচ্ছে। জামাকাপড় পরতে আতঙ্ক হচ্ছে। কবে যে এই সমস্যার সমাধান হবে, আমরা জানি না। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি।’

Balurghat News : ষাঁড়ের হল জলাতঙ্ক! গুঁতোয় জখম একাধিক, বালুরঘাটে ভয়ে সিঁটিয়ে মানুষ
স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী জানিয়েছেন, শুঁয়োপোকা কমানোর চেষ্টা শুরু হয়েছে। তিনি বলেন, ‘শুঁয়োপোকা মারা যাবেনা। তবে এলাকায় কীভাবে তাঁদের সংখ্যা কমানো যায় তা দেখা হচ্ছে। সেখানে ঝোপঝাড়গুলি কাটার কাজ শুরু হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *