Adhir Chowdhury Mamata Banerjee : ‘দয়া করছেন না, বাঁচার জন্যই…’, বিরোধীদের ‘INDIA’ প্রসঙ্গে মমতাকে খোঁচা অধীরের – congress adhir chowdhury slams mamata banerjee on india alliance


শুক্রবার তৃণমূলের ২১ জুলাই শহিদ সমাবেশ ছিল INDIA-ময়। মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার মুখে বারবার করে ফিরে এসেছে INDIA জোট প্রসঙ্গ। শহিদ সমাবেশের মঞ্চে কংগ্রেস নিয়ে অনেকটা নরম ছিলেন মমতা। সিপিএম নিয়েও মমতার গলায় শোনা যায়নি কোনও ঝাঁঝাল সুর। বিজেপি-সিপিএম-কংগ্রেসকে একযোগে ‘জগাই-মাধাই-বিদাই’ বলতে অভ্যস্ত যে মমতা, তাঁর মুখে দুই দল প্রসঙ্গ ছিল নীরবতা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, NDA বিরোধী INDIA জোটের ভবিষ্যতের কথা মাথা রেখেই এই ইস্যুতে চুপ ছিলেন মমতা।

INDIA Alliance : মমতা থেকে অভিষেক, ২১-র মঞ্চে বারবার উঠল ‘INDIA’ প্রসঙ্গ
কংগ্রেস-সিপিএম ইস্যুতে মমতার মৌনতা নিয়েই এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কংগ্রেস নেতা বলেন, ‘কংগ্রেসের তৃণমূলকে যতটা দরকার, তৃণমূলের তার থেকে বেশি কংগ্রেসকে দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দয়া করছেন না। বাঁচার জন্য কংগ্রেসের তালে তাল মেলানোর চেষ্টা করছেন।’ অধীর চৌধুরীর এই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Mamata Banerjee : কংগ্রেসে নীরব, সিপিএমে নরম থেকে মমতা এখন ‘ইন্ডিয়া’
যদিও অধীরের এই মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘২০১১ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ১৮৪ আসন পেয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অন্যদিকে ২০২১ বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে কংগ্রেসের আসন সংখ্যা শূন্য হয়ে গিয়েছে। সর্বভারতীয় প্রেক্ষিত ও সার্বিক সৌজন্যের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কাল কংগ্রেস প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। এটা কংগ্রেসের মাথায় রাখা উচিত। বাংলায় তৃণমূল এতটাই শক্তিশালী যে অন্য কোনও দলের সমর্থন বা সাহায্যের প্রয়োজন নেই।’

Mamata Banerjee Speech Live : চেয়ারকে কেয়ার করি না, দেশ থেকে BJP-র বিদায় চাই : মমতা
উল্লেখ্য, ১৮ জুলাই বেঙ্গালুরুতে বৈঠকে বসে ২৬টি বিরোধী দলের প্রতিনিধিরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিএমের সীতারাম ইয়েচুরিসহ ২৬টি বিরোধীদলের প্রতিনিধিরা বেঙ্গালুরুর বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে বিজেপি বিরোধী জোটের নাম ঠিক হয় ইন্ডিয়া। মোদী সরকারের বিরুদ্ধে অভিন্ন ন্যূনতম কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।

২১-জুলাইয়ের মঞ্চেও INDIA জোট নিয়ে বার্তা দিয়েছেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি খুব খুশি যে দেশের স্বার্থে INDIA নামের একটি জোট তৈরি হয়েছে। আমার কোনও কিছু চাই না। আমরা চেয়ারকে কখনওই কেয়ার করি না। আমরা চাই বিজেপি বিদায় নিক। বেঙ্গালুরুর বৈঠকে আমি এটা বলে এসেছি। দেশে বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *