BJP West Bengal : ‘জীবন বিমা করুন…’, তৃণমূল কর্মী-সমর্থকদের ‘পরামর্শ’ বিধায়কের! বনগাঁয় শোরগোল – bjp mla swapan majumder slams trinamool leader abhishek banerjee on gherao program


২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই নির্দেশের পরই তোলপাড় শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। শাসকদলের সেকেন্ড ইন কমান্ডের এই কর্মসূচি নিয়ে তৃণমূলকর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। আর বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারি ঘিরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

রবিবার গাইঘাটা হাসপুর ঘোজা এলাকায় একটি বিজেপি কর্মীর সমর্থকের বাড়িতে পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে বিস্ফোরক মন্তব্য বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। অভিষেক নির্দেশিত কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতাদের বাড়ির সামনে আসার আগে তৃণমূলকর্মীদের জীবন বিমা করার ‘পরামর্শ’ দেন বিজেপি বিধায়ক।

INDIA Alliance : মমতা থেকে অভিষেক, ২১-র মঞ্চে বারবার উঠল ‘INDIA’ প্রসঙ্গ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ির এলাকা ঘেরাও প্রসঙ্গে স্বপন মজুমদার বলেন ‘আমরা সবাই ওদিন লাড্ডু রাখব। প্রথমে ওই লাড্ডু গুলো সবার মধ্যে বিলি করা হবে৷ লাড্ডু হজম হওয়ার জন্য হাজমোলা রাখা হবে। বিজেপি নেতাদের বাড়ি ঘেরা করতে আসার আগে তৃণমূল কর্মীদের উদ্দেশে বলব, ‘ইনসিওরেন্স’ করে আসুন। এখানে কি কারও বাবার জমিদারি চলছে!’

21 July TMC Shahid Diwas 2023 : তৃণমূলের শহিদ সভায় বৃষ্টি, নেত্রীর বার্তা শুনতে অপেক্ষায় কর্মীরা
বিজেপি বিধায়ক আরও বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুলেই গিয়েছেন যে এটা গণতান্ত্রিক দেশ। যা খুশি তাই এখানে করা যায় না। কাউকে বাড়িতে বন্দি করে রাখব, এটা সম্ভব না কি! চুরি করতে করতে টাকার গরমে এই কথা বলছেন। সময় আসবে খুব শীঘ্রই এই চোররা জেলখানায় যাবে। সেই ভয়ে এখন এইসব ভুলভাল বকা শুরু করেছেন। চিন্তার কোনও কারণ নেই। আক্রমণ করলে, একসঙ্গে প্রতিরোধ করুন। কেস হলে আমরা ছাড়িয়ে নিয়ে আসব। কিন্তু আমরা তৃণমূলের সামনে মাথা নিচু করব না। আমরা অন্যান্য করব না, অন্যায়কে প্রশয় দেব না। এই কাজ আমরা সকলে মিলে করব।’

এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন ‘স্বপন মজুমদার নিজের বুথে হেরেছে ৷ দুই কান কাটা মানুষ বাড়ির উপর দিয়ে যায় ৷ মান সম্মান বলে কিছু নেই ৷বেহায়া নির্লজ্জের মত শুধুমাত্র মিডিয়ায় ভেসে থাকার জন্য ভুলভাল বক্তব্য রাখছে ৷ জনগণ এমনভাবে ধোলাই দেবে তখন বুঝতে পারবে। ওদের সেই দিন এসে গিয়েছে ৷’

Mamata Banerjee Speech Live : চেয়ারকে কেয়ার করি না, দেশ থেকে BJP-র বিদায় চাই : মমতা
উল্লেখ্য, ২১-র মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত এখন এই মামলায় কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *