Bardhaman News : শব্দবাজিতে অতিষ্ঠ বিডিও বলে উঠলেন, ‘বন্ধ করুন’ – kalna 1 panchayat samity board formation bdo angry for fireworks


এই সময়, কালনা: শব্দবাজির তাণ্ডবে আর চুপ থাকতে পারলেন না বিডিও। নিজের অফিসঘর থেকে বেরতেই তিনি দেখলেন, চারদিক ধোঁয়ায় ভরে রয়েছে। সেই শব্দ কানে তালা ধরিয়ে দেওয়ার মতোই। নিজেকে সামলাতে গিয়েও পারলেন না বিডিও সেবন্তী বিশ্বাস। বলে উঠলেন, ‘এগুলো কী হচ্ছে? এভাবে বাজি ফাটাচ্ছেন কেন? বন্ধ করুন।’ উল্লাস মাত্রাছাড়া হয়ে গিয়েছে দেখে বিরক্ত তৃণমূলেরই একাংশ। দলের কালনা ১ ব্লক সভাপতি শান্তি চাল বলেন, ‘খোঁজ নিচ্ছি। এমন ঘটে থাকলে একেবারে ঠিক হয়নি।’

Dakshin Dinajpur News : পঞ্চায়েত বোর্ড গঠনের ভোটাভুটিতেও ছাপ্পা, অভিযুক্ত তৃণমূলকে আটকাতে গিয়ে আক্রান্ত BJP নেতা
শুক্রবার কালনা ১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়। তৃতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন শ্রাবণী পাল। সহ সভাপতি মনোনীত হন আনিসুর আলম মোল্লা। বোর্ড গঠনের প্রক্রিয়া যখন চলছে, তখনই বিডিও অফিসের মূল গেটে তৃণমূলের নেতা-কর্মীদের ভিড় জমতে থাকে। তাঁদের মধ্যে কয়েকজনকে মাটিতে বসে থাকতেও দেখা যায়। এর ফলে বিডিও অফিসে গাড়ি নিয়ে ঢোকা বেরনো, নানা কাজে আসা সাধারণ মানুষকে বাধা পেতে হয়। যদিও গেটের কাছে মোতায়েন ছিল পুলিশ। কিন্তু তারা ছিল নীরব দর্শক।

Raiganj News : বোর্ড গঠন বন্ধের মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তুমুল উত্তেজনা করণদিঘিতে
বোর্ড গঠনের পরই যেন বাঁধ ভেঙে পড়ে। নেতা, কর্মীরা একেবারে ঢুকে পড়েন বিডিও অফিসের ভিতরে। সভাপতি, সহ সভাপতি ও জয়ী সদস্যদের সবুজ আবির মাখানো শুরু হয়ে যায়। কেউ কেউ উচ্ছ্বাসে ওড়াতে থাকেন সবুজ আবির। এরপরই অত্যুৎসাহী কয়েকজন বিডিও অফিসের মাঠেই ফাটাতে শুরু করেন শব্দবাজি। একেবারে বিডিওর চেম্বারের কয়েক হাত দূরে সেই বাজির আওয়াজে আওয়াজে কেঁপে ওঠে চারদিক। কাজ করতে না পেরে চেম্বার থেকে বেরিয়ে আসেন বিডিও।

West Bengal Panchayat Election : একজোট বাম-বিজেপি-কংগ্রেস! বেশি আসনে জিতেও পঞ্চায়েত হাতছাড়া TMC-র
দৃশ্যত বিরক্ত বিডিও বাজি ফাটাতে নিষেধ করেন। তখনই একজনকে বলতে শোনা যায়, ‘অ্যাই বারণ করছেন, বন্ধ কর, বন্ধ কর।’ তখনকার মতো বাজি ফাটানো বন্ধ হলেও, কিছু পরেই গাছের আড়াল থেকে, বাড়ির পিছন থেকে অতি উৎসাহীদের পটকা ছোড়া চলতে থাকে। সশব্দে ফাটতে থাকে সেগুলি। শব্দবাজি ফাটানো অত্যুৎসাহী এক তৃণমূল কর্মী বলেন, ‘দল জিতেছে একটু আনন্দ করব না! রোজ রোজ কি আর এখানে এসে বাজি ফাটাব?’

WB Panchayat Election 2023 : ৭ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নয়া মুখ, ‘নবজোয়ার’-এর ঢেউয়ে ভাসছে হাওড়া!
সরকারি দপ্তরে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো যে উচিত কাজ হয়নি তা বুঝেছেন দলের নেতারা। বিষয়টি তাঁরাও ভালো ভাবে নেননি। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বিমল সিংহরায় বলেন, ‘বিডিও অফিস চত্বরে এভাবে বাজি ফাটানো একদমই ঠিক হয়নি। এটা মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য আমরা সচেষ্ট থাকব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *