Weather Forecast : জোড়া ঘূর্ণাবর্তের শাসানিতে ২ দিন ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে, শেষ বেলায় কামব্যাক বর্ষার! – south bengal districts may witness heavy rainfall on sunday and monday


‘দুনিয়া চুলোয় যাক! আজ বৃষ্টি চাই’, গরমে পুড়ে কিছুটা এই সুরই শোনা যাচ্ছে শহরবাসীর কণ্ঠে। তবে স্বস্তি কথা! সুদিন দোরগোড়ায়। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরেই সোমবার তৈরি হবে নতুন করে একটি ঘূর্ণাবর্ত। আর এই জোড়া ফলা নামবে বৃষ্টি।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এদিন শহরে সামান্য বৃষ্টি বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে কলকাতায় বাড়তে পারে বৃষ্টি। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Kolkata Weather Today Rain : গরমের ঘাড়ে ঘূর্ণাবর্তের নিঃশ্বাস! বৃষ্টিতে ভাসবে কলকাতা
গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।

এদিন শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে বাড়বে অস্বস্তি।

Today Weather Kolkata: ভ্যাপসা গরম থেকে মুক্তি দেবে ঘূর্ণাবর্ত! আজই ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে?
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
চলতি মরশুমের শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গ। বৃষ্টির একটা ব্যাপক ঘাটতি লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, নতুন করে ছোবল বসাচ্ছে গরম। সবমিলিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা স্বস্তির বৃষ্টি।

অগাস্টের শেষ দিনে ‘ছক্কা হাঁকাল’ বৃষ্টি! সেপ্টেম্বরের শুরুতে কেমন থাকবে আবহাওয়া

এবার এই নিয়ে খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। রবি এবং সোমবারে বাড়বে বৃষ্টিপাত।
অন্যতম স্বস্তির বিষয়, রবিবার থেকে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। স্বাভাবিকভাবেই এই খবরে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।

Kolkata Weather Today Rain : গরমের ‘গেম ওভার’, শুক্র থেকেই বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে যখন বৃষ্টিপাতের আকাল সেই সময় মরশুমের শুরু থেকেই ভালো বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গ। তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: পুজোর আগে আবহাওয়ার ‘হুংকার’! জোড়া ঘূর্ণাবর্তের ফলায় তুমুল বৃষ্টি?
একনজরে দেশের আবহাওয়া
দেশেও চলতি মরশুমে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *