Chiranjeet Chakraborty: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরতকে ডাক ইডির, মুখ খুললেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ – chiranjeet chakraborty speaks on nusrat jahan summoned by ed and governor cv ananda bose


Nussrat Jahan Summoned By ED: ‘ব্যর্থতা সবাইকে ভাগ করে নিতে হবে।’ রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা নিয়ে সরব বারাসতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। একইসঙ্গে দলীয় সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহানকে ইডি তলব নিয়েও সরব অভিনেতা বিধায়ক। তাঁর মতে, ‘নুসরতকে তলব একটি ব্যক্তিগত ব্যাপার। ছোট খাট ব্যাপার । ১০ হাজার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এক-দুজনকে ডাকে,যেমন সাংসদ অভিনেত্রী নুসরতকে ডেকেছে।’ বারাসতে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তরে নিজের মত করে মত প্রকাশ করলেন বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

Nusrat Jahan : ‘অ্যাকশন নিতে হবে, না হলে…!’ নুসরতকে ED-র তলবে কড়া প্রতিক্রিয়া শঙ্কুর

বাজি বিস্ফোরণ নিয়ে জবাব

দত্তপুকুরে বাজি বিস্ফোরণের ঘটনায় তার দলের সাংসদ সৌগত রায় এবং অর্জুন সিং যে মন্তব্য করেছে তার সঙ্গে তিনি একমত নন বলে জানান চিরঞ্জিৎ চক্রবর্তী। তার মতে দুজনেই বলেছেন, ‘দত্তপুকুরের বাজি বিস্ফোরণের ঘটনার জন্য পুলিশ প্রশাসনের নিচু তলার একাংশের ব্যর্থতা ছিল।’ এই বিষয়ে চিরঞ্জিৎ বলেন, ‘ এটা হতেই পারে না। ব্যর্থতা যদি হয় তাহলে সবাইকেই ভাগ নিতে হবে,শুধু নিচু তলার ব্যর্থতা বললে হবে না,ব্যর্থতা আমাদের সবার,যারা খবর দিতে পারলাম না,যারা জানলাম না,দায়িত্ব সবার।এক থেকে ১০০ পর্যন্ত সবার।যে কারণেই হোক না কেন এর দায় সকলকেই ভাগ করে নিতে হবে।শুধুমাত্র একটা গোষ্ঠীকে বলে লাভ নেই।প্রশাসন,সরকার সাধারণ মানুষ সবার দায়।সময়মত খবরটা দিতে পারেনি।পুলিশকে জানিয়ে কোন লাভ হয়নি বলে যে অভিযোগ উঠছে,তাই এই দায়িত্ব সবাইকে নিতে হবে।’

Ruplekha Mitra : ‘এসব কিছু জানি না, বুঝিও না!’ নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ED-র তলব নিয়ে ‘সাফাই’ রূপলেখার

রাজ্যপাল প্রসঙ্গে চিরঞ্জিৎ

রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপাচার্য নিয়োগ নিয়ে সপ্তমে রাজ্য রাজ্যপাল সংঘাত। সেই প্রসঙ্গে চিরঞ্জিৎ চক্রবর্তী রাজ্যপালের উদ্দেশে আক্রমণ শানান, বলেন, ‘বিদেশি সরকারের সঙ্গে কথা না বলে রাজ্যপাল কোনদিনই সিদ্ধান্ত নিতে পারে না, একা একা সিদ্ধান্ত নিতে তো পারেই না। রাজ্যপাল উপরের নির্দেশে এমন করছে। আর গোটাটাকে একটা কন্টোলের আনার চেষ্টা করছে। যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজেপির কন্টোলে আসে,ওদের পেটুয়া লোকজনকে ঢোকাচ্ছে।কোথা থেকে লিস্ট করিছে,যে ১৬ জন ভাইস চ্যান্সেলর করবে তাদের লিস্ট দিচ্ছে, সেই লিস্ট কে দিচ্ছে কিভাবে দিচ্ছে, কেউ জানতেও পারছে না।একটা গোপন খাতা থেকে বার করছে আর নামগুলো দিয়ে দিচ্ছে।অদ্ভুত ব্যপার,তার মানে কেউ একজন সাপ্লাই করছে, এটা তো স্পষ্ট।’
Mamata Banerjee: অর্থনৈতিক বাধা থেকে ধরনা, রাজ্যপালের সঙ্গে সংঘাতে অগ্নিকন্যার ভূমিকায় মমতা

এখানেই শেষ, নয় তিনি বলেন, ‘বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকরকে ছাপিয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ ২৪ ভোটটা আসছে। সেই জন্য এ দায়িত্বটা বেশি নিয়ে ফেলেছে। ধনকরকে অতটা নিতে হয়নি।’ গোটা স্ট্রাকচারটা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বলে চিরঞ্জিৎ চক্রবর্তীর মত।

Mamata Banerjee: ‘কারও কাছে এক পয়সা নিইনি তাও…’, এজেন্সির বিরুদ্ধে পরিবারকে হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রীর

নুসরত জাহানকে তলব

নুসরত জাহান প্রসঙ্গে তিনি বলেন,’একবার তো ডেকেছিল শুনেছিলাম। কেসটা হয়তো কিছুটা এগিয়েছে তাই আবার ডেকেছে। এগুলো ব্যক্তি ভেদে আলাদা ব্যাপার। ১০ হাজার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এক-দুজন ডাকে। বাদবাকিদের ডাকে না। কিছু নিশ্চয় হয়েছে। তদন্ত হলেই সব বেরিয়ে যাবে। ‘ এমনটাই জানান চিরঞ্জিৎ চক্রবর্তী



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *