দিল্লিতে তৃণমূলের ধরনা দিনেই ফের অভিষেককে তলব ইডি-র! Abhishek Banerjee summoned by ED again


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ইডি-র তলব অভিষেককে। কবে? দিল্লিতে যেদিন তৃণমূলের ধরনা কর্মসূচি, সেদিনই! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কখন? সকাল সাড়ে দশটায়।

ব্যবধান সপ্তাহ দুয়েকের। ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির সদস্য় অভিষেক। সেদিন কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছিল ইডি। দিল্লিতে না গিয়ে কলকাতায় সিজিও কমপ্লেক্সের হাজিরা দিয়েছিলেন তিনি। সাড়ে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল জেরা পর্ব। কবে? ১৩ সেপ্টেম্বর।

 

ব্যবধান মাত্র ২ দিনের। লিপস অ্যান্ড বাউন্ডস অভিষেকের সম্পত্তি খতিয়ানের প্রশ্নে ইডি-কে কার্যত তুলোধনা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কবে? সোমবার।

বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, ‘রিপোর্টে একটি পাতায় দু’জনের নাম আছে। ঠিকানা দেওয়া, 30বি হরিশ চাটার্জী স্ট্রিট। এটা কি সংস্থার রেজিস্ট্রার্ড ঠিকানা? একটা সময়ে এই ঠিকানা রেজিস্ট্রার হয়েছিল। সংস্থার বদলের সময়ে নিয়ম মানা হয়েছে? যে ওই কাজে অনিয়ম হয়েছে কিনা? ১৯ এপ্রিল ২০১২ তিনজন ডিরেক্টর ছিলেন। কিন্তু রেজিস্ট্রেশন সময় দু’জন হল?  ১১৮এ হরিশ মুখার্জী রোডে কার সম্পত্তি? সম্পত্তি বাজেয়াপ্ত তালিকায় নেই কেন’?

বিচারপতির মন্তব্য, ‘তদন্তের অগ্রগতি নিয়ে আমরা সন্দেহ হচ্ছে। আমি একটা গন্ধ পাচ্ছি। যাঁরা আদালতে ঘরে এবং বাইরে আছেন বা অনলাইন আছেন। তারা বুঝতে পারছেন সবটা ঠিক নয়’। ইডি-কে প্রশ্ন, ‘চাপে পড়ে গিয়েছেন? অনেক কাজের চাপ? এটা থেকে মুক্তি চাইছেন’? 

 

 

বিস্তারিত আসছে….





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *