১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, আপাতত স্বস্তিতে জারিন


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ লক্ষ টাকা অগ্রিম নিয়েও কলকাতায় পুজো উদ্বোধনে আসেননি জারিন খান (Zareen Khan)। আর্থিক প্রতারণার(Financial Fraud) অভিযোগের মুখে পড়েন সলমান খানের(Salman Khan) নায়িকা। সম্প্রতি সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। এবার সেই মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী।

আরও পড়ুন- Shehnaaz Gill Hospitalized: ছবির প্রচারের মাঝে আচমকাই অসুস্থ, হাসপাতালে ভর্তি শেহনাজ গিল…

জানা যায় যে ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট(Event Management)সংস্থা। সেই মামলাতেই জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা(Arrest Warrant) জারি হয়েছিল। ঘটনাটির তদন্তে নেমেছিল নারকেলডাঙার পুলিস। সঠিক তথ্য সামনে আসার পরেই জারিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করে আদালত। উল্লেখ্য, জারিন খানের অবস্থানকে সমর্থন করে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্টও বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।

প্রসঙ্গত, জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল নারকেলডাঙা থানার পুলিস। শুধু জারিনই নয়, অভিনেত্রীর প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধেও জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। পুলিস সূত্রে খবর ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। কিন্তু কথা রাখেননি নায়িকা। জানা যায় যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন।

আরও পড়ুন- Aamir Khan: দীর্ঘদিন মেন্টাল থেরাপি করাচ্ছেন আমির, মানসিক স্বাস্থ্য নিয়ে সরব অভিনেতা

এখানেই শেষ নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকি দেন, “তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!” এই ঘটনার পরেই মুম্বইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়ে ওই সংস্থা। এরপরই ওই সংস্থা নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায় নারকেলডাঙা থানায়। এবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হওয়ার পরেই আদালত জারিন ও তাঁর ম‌্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবশেষে সেই পরোয়ানা বাতিল করল আদালত।

সলমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন জারিন খান। যুবরাজ ছবিতে একসঙ্গে অভিনয় করেন জারিন ও সলমান। এরপর বীরেও একসঙ্গে কাজ করেন তাঁরা। পাশাপাশি রেডি ছবিতে ক্যারেক্টার ঢিলা গানে একসঙ্গে ঝড় তুলেছিলেন তাঁরা। তবে বলিউডে জারিনের কেরিয়ার সেভাবে শ্রীবৃদ্ধি পায়নি। ক্যাটরিনার মতো দেখতে বলে হাত থেকে অনেক কাজই হারান জারিন। একের পর এক ছবি করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি অভিনেত্রী।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *